আন্তর্জাতিক

ব্রাসেলস বৈঠক শেষে স্টোলটেনবার্গের ঘোষণা

ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণা করতে ন্যাটোর অস্বীকৃতি

ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলেটেনবার্গ
ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলেটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনের আকাশে নোফ্লাই জোন ঘোষণা করার আহ্বান প্রত্যাখ্যান করেছে। গতকাল (শুক্রবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সদরদপ্তরে ন্যাটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এই ঘোষণা দেন।

তিনি একথাও বলেন, দীর্ঘমেয়াদে রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসলেও কূটনৈতিক প্রচেষ্টার প্রতি আমাদের প্রতিশ্রুতি বজায় থাকবে। নতুন নতুন দেশকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে স্টোলটেনবার্গ বলেন, আমরা ফিনল্যান্ড ও সুইডেনকে আমাদের সবগুলো বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এসব বৈঠকে আমরা আমাদের কর্মকাণ্ড ও কার্যসূচি সম্পর্কে তাদেরকে অবহিত করব।

এর আগে একই আহ্বান প্রত্যাখ্যান করে মার্কিন সরকার বলেছিল, এ ধরনের ঘোষণা আমেরিকাকে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলবে যা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে।

স্টোলটেনবার্গ এমন সময় ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিলেন যখন ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধের জের ধরে পূর্ব ইউরোপের ওই দেশটিতে বর্তমানে রাশিয়ার সামরিক অভিযান চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ