মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (৮ মার্চ) রাতে রাশিয়া থেকে জ্বালানি আমদানি নিষিদ্ধ করে দিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সর্বশেষ প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছেন।
এতে স্থানীয় বাজারে তেল-গ্যাসের দাম ব্যাপকভবে বেড়ে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও রাশিয়াকে সাজা দিতে বাইডেন প্রশাসনের এ পরিকল্পনায় সমর্থন রয়েছেন বেশিরভাগ মার্কিন রাজনীতিকের।
বাইডেন বলেন, এই আমদানি বন্ধের ফলে তাঁর দেশকে মূল্য দিতে হবে। কিন্তু আইনপ্রণেতারা এমন পদক্ষেপের ব্যাপারে একমত।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর ইইউ অন্তর্ভক্ত দেশগুলো রাশিয়ায় তাদের গ্যাস নির্ভরতা দুই-তৃতীয়াংশ কামিয়ে আনবে বলে জানিয়েছে।
এককভাবে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রায় ৪০ শতাংশ গ্যাস এবং ৩০ শতাংশ তেল সরবরাহ করে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বিকল্প জ্বালানী ও গ্রিন এনার্জির সরবরাহ না বাড়ানো পর্যন্ত এই সরবরাহ কমিয়ে আনলে গোটা ইউরোপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে।
সেই তুলনায় যুক্তরাষ্ট্র মোট তেল আমদানির মাত্র ৮ শতাংশ নেয় রাশিয়া থেকে। সংকটের আশঙ্কা মাথায় রেখে এরই মধ্যে স্থানীয়ভাবে তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।