আন্তর্জাতিক

রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি বন্ধ সম্ভব নয়: নেদারল্যান্ডস

মার্ক রুট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী
মার্ক রুট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

ইউক্রেন-রাশিয়া ইস্যুর পর রাশিয়া থেকে ইইউর দেশগুলোতে তেল ও গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট।

ইউক্রেন ইস্যুতে বুধবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

ডাচ প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার ওপর তেল গ্যাসের নির্ভরতার পরিপ্রেক্ষিতে প্রথমে আমাদের দুর্বলতাগুলো আলোচনা করা প্রয়োজন। আমি এখনি রাশিয়ার তেল, গ্যাস সরবরাহ বন্ধের পক্ষে নই। এটা সম্ভব নয় কারণ, আমাদের এগুলো প্রয়োজন আর এটা ‘অস্বস্তিকর সত্য’।

রাশিয়ার হামলার জন্য দেশটির বিরুদ্ধে ইউক্রেন আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করে। যুক্তরাজ্য বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি পর্যায়ক্রমে বন্ধ করবে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে গ্যাস আমদানি দুই–তৃতীয়াংশ কমানোর ঘোষণা দিয়েছে। তেলের জন্য রাশিয়ার বিকল্প উৎস খোঁজার কথা জানিয়েছে যুক্তরাজ্য।

বিশ্বে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। প্রতিদিন ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়, যার অর্ধেকের বেশি যায় ইউরোপে। যুক্তরাজ্যে চাহিদার ৮ শতাংশ তেল আসে রাশিয়া থেকে। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ