আন্তর্জাতিক

ইউক্রেনের বেশিরভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে: রাশিয়া

ইউক্রেনের একটি বিমান ঘাঁটি (ফাইল ছবি)
ইউক্রেনের একটি বিমান ঘাঁটি (ফাইল ছবি)

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেন বিমান বাহিনীর বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিনের বিমান হামলায় ইউক্রেনের শতকরা ৯০ ভাগ বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এসব ঘাটিতে ইউক্রেনের যুদ্ধবিমান ও আকাশ যুদ্ধের অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন ছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, দোনবাস অঞ্চলে রাশিয়ার মিত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতেই গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট যখন পোল্যান্ডের মাধ্যমে তার দেশকে মিগ-২৯ জঙ্গিবিমান দেয়ার জন্য ন্যাটো জোটের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন এবং মার্কিন নেতৃত্বাধীন ওই জোট সে আহ্বান প্রত্যাখ্যান করে আসছেন তখন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ বিবৃতি প্রকাশিত হলো।

রাশিয়া গত কয়েক মাস ধরে পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছিল। একইসঙ্গে আমেরিকা ও ন্যাটোর কাছে নিরাপত্তার গ্যারান্টি চেয়ে রাশিয়া বলেছিল, ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে না বলে লিখিত নিশ্চয়তা দিতে হবে।

কিন্তু আমেরিকা ও ন্যাটো জোট সেকরম কোনো গ্যারান্টি দিতে রাজি হয়নি বরং ইউক্রেনকে এই জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে নাছোড়বান্দা ছিল পাশ্চাত্য। এ অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ