আন্তর্জাতিক

ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া: যুক্তরাষ্ট্র

জেন সাকি, হোয়াইট হাউজের মুখপাত্র
জেন সাকি, হোয়াইট হাউজের মুখপাত্র

রাশিয়া ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, রাশিয়া একটি মিথ্যা প্রচারণা চালিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে।

আমেরিকা ইউক্রেনে রাসায়নিক অস্ত্র তৈরি করছিল বলে রাশিয়া যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়ে সাকি বলেন, এ ধরনের মিথ্যা অভিযোগ উত্থাপন এবং চীনের পক্ষ থেকে সে অভিযোগের সত্যতা নিশ্চিত করার বিষয়টি একটি কৌশল হতে পারে। রাশিয়া আসলে ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে চায় এবং তার আগে মস্কো ক্ষেত্র প্রস্তুত করছে বলে সাকি দাবি করেন।

তিনি এমন সময় একথা বললেন যখন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড সম্প্রতি বলেছিলেন, ইউক্রেনে জীবাণু অস্ত্রের গবেষণাগার রয়েছে এবং এসব গবেষণাগারে মার্কিন সরকার অর্থ সাহায্য দিত। তিনি এসব গবেষণাগারে মজুদ বিপজ্জনক পদার্থ এখন রাশিয়ার হাতে চলে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন।

নুল্যান্ড বুধবার এমন সময় এ তথ্য জানান, যখন জাতিসংঘের জীবাণু অস্ত্র অস্ত্র বিষয়ক কনভেনশনে বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই জীবাণু অস্ত্র উৎপাদন, মজুদ বা এর উন্নয়ন ঘটানো যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেন, রাশিয়াসহ ১৮০টিরও বেশি দেশ এ চুক্তিতে সই করেছে।

অবশ্য জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বুধবার বলেছেন, ইউক্রেনে গণবিধ্বংসী অস্ত্র তৈরি হতো- এমন কোন প্রমাণ জাতিসংঘের কাছে নেই। তিনি আরো বলেছেন, জাতিসংঘের কনভেনশন লঙ্ঘন করে ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র তৈরি হওয়ার প্রমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা পায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ