আন্তর্জাতিক

অবরুদ্ধ ইউক্রেনের চেরনোবিল কেন্দ্রে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু

চেরনোবিল পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র
চেরনোবিল পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

ইউক্রেনের বন্ধ থাকা চেরনোবিল পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে ,যা রাশিয়ার আগ্রাসনের প্রথম দিন থেকেই মস্কো বাহিনী অবরুদ্ধ করে রেখেছে। রোববার কিয়েভের বিদ্যুৎ কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী গার্মান তগালুশচেনকো এক বিবৃতিতে বলেন, ‘চেরনোবিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফের বিদ্যুত সরবরাহ শুরু করতে অবিশ্বাস্য প্রচেষ্টা চালানো ইউক্রেনের বিদ্যুত বিশেষজ্ঞ, আমাদের পরমাণু বিদ্যুৎ প্রকৌশলী ও ইলেক্ট্রিসিয়ানদের ধন্যবাদ।’

তিনি আরো বলেন, ‘আমাদের বিদ্যুত প্রকৌশলীরা সম্ভাব্য পরমাণু বিপর্যয়ের ঝুঁকি এড়াতে সক্ষম হয়েছেন ,যা পুরো ইউরোপকে হুমকির মুখে ফেলে দেয়। তারা এ কাজ করতে তাদের নিজের স্বাস্থ্য ও জীবনের চরম ঝুঁকি গ্রহণ করেন।’

বিশ্বের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্যোগের এ স্থানে বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যদিও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘নিরাপত্তার ক্ষেত্রে তেমন ঝুঁকিপূর্ণ কোন প্রভাব নেই।

১৯৮৬ সালে চেরনোবিল পরমাণু বিদ্যুত কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে শত শত মানুষ নিহত হন এবং ইউরোপের পশ্চিমাঞ্চল জুড়ে তেজস্ক্রিয় মেঘ ছড়িয়ে পড়ে।

ইউক্রেন বুধবার এ পরমাণু কেন্দ্রের বিদ্যুত সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার কথা জানালেও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানায়, এতে ‘নিরাপত্তার ক্ষেত্রে কোন প্রভাব লক্ষ্য করা যায়নি।’

রাশিয়ার বাহিনী গত ৪ মার্চ জাপোরিজঝিয়া পরমাণু কেন্দ্রে গোলাবর্ষণ করে তা দখল করে নেয়। এতে সেখানে আগুন ধরে যাওয়ায় সম্ভাব্য পরমাণু দুর্যোগের বিষয়ে ইউরোপে সতর্কতা জোরদার করা হয়। এটি হচ্ছে ইউরোপের সবচেয়ে বৃহত্তম পরমাণু কেন্দ্র।

এদিকে তেজক্রিয়তার মাত্রা পরীক্ষা-নিরীক্ষা করতে এ সপ্তাহের গোড়ার দিকে রাশিয়ার প্রকৌশলীরা জাপোরিজঝিয়ায় পৌঁছান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ