আন্তর্জাতিক

ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

রাশিয়া-ইউক্রেন সমঝোতা বৈঠক। ফাইল ছবি
রাশিয়া-ইউক্রেন সমঝোতা বৈঠক। ফাইল ছবি

রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধি দল এবার ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছে। বিবিসির খবরে প্রকাশ, যুদ্ধবিরতির আশায় আজ মঙ্গলবার বিবাদমান দু'টি দেশ আবারও বৈঠকে বসতে যাচ্ছে।

সোমবার দু’দেশের শীর্ষ নেতারা চতুর্থ দফা বৈঠকে বসলেও কারিগরি ত্রুটির কারণে মাঝপথে আলোচনা বন্ধ হয়ে যায়। তবে ইউক্রেনের তরফ থেকে জানানো হয়, আগের বৈঠকের চেয়ে বেশ অগ্রগতি হয়েছে এবারের আলোচনায়।

গতকাল বৈঠক শুরুর আগে ইউক্রেনের প্রতিনিধিদলের সদস্য মিখাইলো পোদোলিয়াক বলেন, আলোচনায় যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার ওপর জোর দেয়া হবে। আলোচনা চলছে, তবে দু’পক্ষের মধ্যে ব্যবধান রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা জানান, রাশিয়া আগে আমাদের সেনাদের আত্মসমর্পণের কথা বললেও এবার সেই প্রস্তাব থেকে সরে এসেছে। আলোচনায় দু’পক্ষেই তাদের অবস্থান তুলে ধরে।

এর আগে ইউক্রেনের সীমান্তবর্তী বেলারুশের গোমেলে তিন দফায় বৈঠক হয়েছে দু’পক্ষের।

পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যস্থতায় আনতালিয়ায় বসেছিলেন ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। এসব বৈঠকে রুশ সেনাদের ঘেরাওয়ের মধ্যে থাকা ইউক্রেনের শহরগুলো থেকে বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হয়েছিল। তবে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন কর্তৃপক্ষকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়। তাতে সাড়া দেয়নি কিয়েভ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ