আন্তর্জাতিক

ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে আঘাত হানবে রাশিয়া

ইউক্রেনের একটি সাঁজোয়া যান মেরামত কারখানা (২০১৪ সালের ছবি)
ইউক্রেনের একটি সাঁজোয়া যান মেরামত কারখানা (২০১৪ সালের ছবি)

ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প কোম্পানিগুলোর কারাখানা লক্ষ্য করে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সোমবার দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে বলেছে, “দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি টচকা-ইউ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর দেশটির প্রতিরক্ষা শিল্পকে লক্ষ্য করে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা যাতে এসব প্রতিরক্ষা শিল্প থেকে সুবিধা নিতে না পারে সেজন্য এগুলো ধ্বংস করে দেয়া হবে।”

রাশিয়ার অনলাইন পোস্টে আরো বলা হয়, “আমরা এসব শিল্পে কর্মরত ব্যক্তিদের পাশাপাশি নিকটস্থ ঘরবাড়িতে বসবাসকারী নাগরিকদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করছি।”

রাশিয়া এর আগে সোমবার জানিয়েছিল, দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। টচকা-ইউ ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেন ওই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, রাশিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে এসব মানুষ নিহত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ