আন্তর্জাতিক

কিয়েভের কাছে যুদ্ধে ফক্স নিউজের ক্যামেরাম্যান এবং এক প্রযোজক নিহত

ফরাসী-আইরিশ ক্যামেরাম্যান পিয়েরে জকরজুয়েস্কি এবং প্রযোজক ওলেকসান্দ্রা কুভশইয়োনোভা
ফরাসী-আইরিশ ক্যামেরাম্যান পিয়েরে জকরজুয়েস্কি এবং প্রযোজক ওলেকসান্দ্রা কুভশইয়োনোভা

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে যুদ্ধে ফক্স নিউজের একজন ক্যামেরাম্যান এবং মার্কিন টেলিভিশন চ্যানেলের এক প্রযোজক নিহত হয়েছেন। ফক্স নিউজের খবরে মঙ্গলবার এ কথা বলা হয়।

রাজধানীর কাছে সোমবার ফরাসী-আইরিশ ক্যামেরাম্যান পিয়েরে জকরজুয়েস্কি এবং প্রযোজক ওলেকসান্দ্রা কুভশইয়োনোভাকে বহনকারী গাড়িটি হামলার শিকার হলে তারা উভয়ে নিহত হন। এ সময়ে তাদের সাথে থাকা সংবাদদাতা বেঞ্জামিন হল আহত হন।

ফক্স নিউজের সিইও সুজানে স্কট বলেন, সংবাদদাতা হল একজন ব্রিটিশ। ইউক্রেনের এক হাসপাতালে তার চিকিৎসা চলছে।

দ্বৈত নাগরিক পিয়েরে জাকরজুয়েস্কি ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে কাজ করছেন। তিনি দীর্ঘদিন আফগান যুদ্ধক্ষেত্রেও কাজ করেছেন। আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধসহ সম্প্রতি তালেবানদের ক্ষমতায় ফেরা পর্যন্ত তিনি সেখানে কাজ করেন।

এদিকে পিয়েরে সাধারণত যুদ্ধক্ষেত্রে ফটোসাংবাদিকতা করতেন। তিনি ফক্স নিউজের জন্যে ইরাক থেকে আফগানিস্তান এবং সিরিয়ার যুদ্ধও কাভার করেছেন।

স্কট ওলেকসান্দ্রা কুভশইয়োনোভার প্রতিও শ্রদ্ধা জানিয়ে বলেন, ফক্স নিউজ টিমের সাথে কাজ করার সময় তিনি কঠোর পরিশ্রমী, দয়ালু, সাহসী ও কৌতুকপ্রিয় হিসেবে সুনাম অর্জন করেন।

ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর স্কট গ্রিফেন বলেন, এসব সাংবাদিক ইউক্রেনে কি ঘটছে তা বিশ্ববাসীকে নিশ্চিত করতে সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়েছেন।

ইউনেস্কো প্রধান অড্রে আজৌলে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের লক্ষ্যবস্তু না করতে এবং আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

কিয়েভের কাছে রোববার অপর এক লড়াইয়ে মার্কিন এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।

এছাড়া ইউক্রেনের আরো দ’ুসাংবাদিক নিহত হয়েছেন বলেও ইউক্রেন পার্লামেন্টের মানবাধিকার প্রধান লিউডমিলা ডেনিসোভা জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ