আন্তর্জাতিক

মস্কোর সাথে আলোচনার আহ্বান জেলেনস্কির

ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট
ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার আবারো মস্কোর সাথে আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, আগ্রাসনের পর ‘মস্কোর নিজস্ব ভুলের ক্ষতি হ্রাসে রাশিয়াকে একমাত্র সুযোগ’ দিয়েছে কিয়েভ।

আগের বিভিন্ন দফার মতো উভয় পক্ষ বর্তমানে আলোচনা চালিয়ে গেলেও তাদের আলোচনায় তেমন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রেসিডেন্ট পর্যায়ে কোন আলোচনা গড়ায়নি।

ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের জন্য সুবিচার এবং ভূ-খণ্ডগত অখণ্ডতা পর্যালোচনার জন্য সাক্ষাত ও আলোচনার এখনই সময়। অন্যথায়, রাশিয়া যা হারাবে তা বিভিন্ন জেনারেশন পূরণ করতে পারবে না।’

জেলেনস্কি আরো বলেন, ইউক্রেন কর্তৃপক্ষ বন্দর নগরী মারিউপোল থেকে নয় হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। নগরীটি রাশিয়ার সৈন্যরা অবরুদ্ধ করে রেখেছে।

তিনি বলেন, নগরীর একটি নাট্যশালায় আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলায় কতজন প্রাণ হারিয়েছেন তা এখনো জানা যায়নি।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের বিভিন্ন মানবিক করিডোর দিয়ে দেশটির এক লাখ ৮০ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে কিয়েভ ও মস্কোর মধ্যে সরাসরি ও ভার্চুয়ালি কয়েক দফা আলোচনা হয়েছে।

সর্বশেষ চতুর্থ দফার আলোচনা সোমবার শুরু হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ