আন্তর্জাতিক

রুশ বর্বরতার নিন্দা জানান, চীনের প্রতি ইউক্রেনের আহ্বান

রুশ বর্বরতার নিন্দা জানান, চীনের প্রতি ইউক্রেনের আহ্বান
রুশ বর্বরতার নিন্দা জানান, চীনের প্রতি ইউক্রেনের আহ্বান

ইউক্রেনে রুশ হামলার চতুর্থ সপ্তাহ চলছে। এ অবস্থায় দেশটির ক্ষুব্ধ নেতা ভলোদমির জেলেনস্কি যুদ্ধ বন্ধে ‘অর্থপূর্ণ’ আলোচনার ওপর জোর দেন। রোববার তিনি ‘রুশ বর্বরতার’ নিন্দায় পশ্চিমাদের সাথে যোগ দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে।

জেলেনস্কি শনিবার তার সর্বশেষ ভিডিওতে রাশিয়ার প্রতি আবারো যুদ্ধবন্ধে অর্থপূর্ণ আলোচনার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, এখন সময় সাক্ষাতের, আলোচনার। এখন সময় আঞ্চলিক অখন্ডতা নবায়নের এবং ইউক্রেনের জন্যে ন্যয্যতার। জেলেনস্কি বলেন, না হলে রাশিয়ার এমন ক্ষতি হবে যা পরবর্তী কয়েক প্রজন্মেও তা কাটিয়ে উঠা যাবে না।

এছাড়া জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক রুশ হামলার নিন্দায় পশিমাদের সাথে শরীক হতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, বিশ্ব নিরাপত্তায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইউক্রেনে রুশ হামলার পর পশ্চিমা দেশগুলো ঐক্যবদ্ধভাবে এর নিন্দা জানিয়ে আসলেও চীন এখনও পর্যন্ত তা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

এদিকে মস্কো দাবি করেছে, তারা ইউক্রেনের অস্ত্র গুদামে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। ইউক্রেনে হামলা শুরুর পর এটি হবে প্রথম এ ধরনের অস্ত্রের ব্যবহার। রাশিয়ার হাইপারসনিক কিনঝাই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি অভিযানে নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তবে ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইয়রি ইগনাট অস্ত্র গুদামে রাশিয়ার হামলার খবর নিশ্চিত করলেও ঠিক কি ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার মস্কো করেছে সে সম্পর্কে কিছু বলতে পারেননি।

উল্লেখ্য, যুদ্ধ বন্ধে উভয় দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তেমন কোন অগ্রগতি এখনও হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ