আন্তর্জাতিক

মারিওপোলে আত্মসমর্পণের রুশ আলটিমেটাম ইউক্রেনের প্রত্যাখ্যান

মারিওপোলে আত্মসমর্পণের রুশ আলটিমেটাম ইউক্রেনের প্রত্যাখ্যান
মারিওপোলে আত্মসমর্পণের রুশ আলটিমেটাম ইউক্রেনের প্রত্যাখ্যান

অবরুদ্ধ শহর মারিওপোলের দখল রুশ বাহিনীর কাছে ছেড়ে দেয়ার মস্কোর আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইউক্রেন । দেশটির উপ প্রধানমন্ত্রী সোমবার সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।

ইরিনা ভেরেশচুক ইউক্রেনস্কা প্রাভদা সংবাদ মাধ্যমকে বলেন, অস্ত্র সমর্পণের বিষয়ে কোন আলোচনা হতে পারে না। আমরা ইতোমধ্যে রুশ বাহিনীকে এ কথা জানিয়েছি।

এদিকে রাশিয়া রোববার মারিওপোল রক্ষাকারীদের প্রতি স্থানীয় সময় সোমবার ভোর পাঁচটার আগে ( গ্রিনিচ মান সময় ০৩০০) আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে।

রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনসেভ বলেন, আমরা ইউক্রেনের সশস্ত্র বাহিনী, আঞ্চলিক প্রতিরক্ষা ব্যাটালিয়ন, বিদেশী ভাড়াটে সৈন্যদের প্রতি শত্রুতা পরিহার করে অস্ত্র সমপর্ণের আহ্বান জানাচ্ছি।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিওপোল কর্তৃপক্ষের উদ্দেশ্যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বলেছে, এ মুহুর্তে আপনাদের একটি ঐতিহাসিক পথ বেছে নিতে হবে। হয় আপনারা আপনাদের জনগণের সাথে থাকবেন, না হয় থাকবেন অপরাধীদের সাথে।

এতে আরো বলা হয়, অন্যথায় আপনাদের জন্য কোর্ট মার্শাল অপেক্ষা করছে , যা আপনারা আপনাদের নিজ জনগণের প্রতি ঘৃণ্য আচরণ, ভয়ংকর অপরাধ এবং উস্কানির মাধ্যমে অর্জন করেছেন।

উল্লেখ্য, রুশ বাহিনী কতৃক অবরুদ্ধ ইউক্রেনের বন্দর নগর মারিওপোলে রুশ ভাষাভাষির সংখ্যা বেশি। মস্কোর হামলার অন্যতম লক্ষ্য এই শহরে ভয়াবহ হামলার কারণে এটি এখন পুরোপুরিই যোগাযোগহীন হয়ে পড়েছে। এছাড়া খাদ্য, পানি ও অন্যান্য সরবরাহও বন্ধ রয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আত্মসমপর্ণে সম্মত হলে তারা সেখানকার বাসিন্দাদের জন্য স্থানীয় সময় সকাল ১০টা থেকে মানবিক করিডোর চালু করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ