আন্তর্জাতিক

ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে রাশিয়া: বাইডেন

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, এটি “স্পষ্ট” যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহারের চিন্তা করছে এবং তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া যদি এটি বেছে নেয় তবে তাদের কঠোর পশ্চিমা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

যুক্তরাষ্ট্র ইউরোপে রাসায়নিক ও জীবাণু অস্ত্র মজুদ করে রেখেছে-ভøাদিমির পুতিনের সাম্প্রতিক এই অভিযোগের জবাবে বাইডেন বলেন, “তার পিঠ দেয়ালে ঠেকে গেছে।”

ওয়াশিংটনে ব্যবসায়ী নেতাদের সমাবেশে বাইডেন বলেন, “এটি শুধু সত্য নয়, রাশিয়ার রাসায়নিক ও জীবাণু অস্ত্রের হামলার ব্যাপারে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি।”

তিনি বলেন, “ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র রয়েছে বলে রাশিয়া অভিযোগ করছে, এতে স্পষ্ট বোঝা যায় যে পুতিন এই দুটি অস্ত্র ব্যবহার করার বিষয় বিবেচনা করছেন।”

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান কর্মকর্তারা মার্কিন সমর্থিত রাসায়নিক অস্ত্র কর্মসূচি আড়াল করার অভিযোগ তোলার পর এই মাসের শুরুর দিকে বাইডেন প্রশাসনের পাশাপাশি পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রাশিয়ার রাসায়নিক ও জীবাণু অস্ত্রের হামলার আশঙ্কার কথা বলে আসছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক টুইটে বলেছেন, “এখন যেহেতু রাশিয়া এই মিথ্যা অভিযোগ করেছে...আমাদের সকলকে বুঝতে হবে রাশিয়া সম্ভবত ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহার করবে অথবা এগুলো ব্যবহার করে মিথ্যা অভিযোগ তুলতে পারে।”

বাইডেন সোমবারও এ কথা পুনব্যক্ত করেছেন যে, রাশিয়ার এ ধরণের পদক্ষেপ “গুরুতর” পরিস্থিতি তৈরি করবে এবং পশ্চিমা মিত্রদের মধ্যে কঠোর প্রতিক্রিয়ার উদ্রেক করবে।

ন্যাটো জোট কি ধরণের পদক্ষেপ নেবে তা উল্লেখ না করে বাইডেন বলেন, পুতিন “জানেন যে ন্যাটো জোটের কারণে তাদের গুরুতর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।”

একইভাবে মার্কিন জরুরি অবকাঠামোর বিরুদ্ধে রাশিয়ার সাইবার হামলা হলে এর প্রতিক্রিয়ার ব্যাপারেও তিনি সতর্ক করে দেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ