মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ব্রাসেলস এসে পৌঁছান। ইউরোপীয় ইউনিয়ন, জি ৭ এবং ন্যাটো মিত্রদের সাথে এখানে তিনি বৈঠক করবেন।
ইউক্রেনে রুশ হামলা আলোচনার মূখ্য বিষয় হবে।
বৃহস্পতিবার তিনি ইউরোপীয় ইউনিয়ন, জি ৭ এবং ন্যাটো মিত্রদের সাথে বৈঠক করবেন এবং মস্কোর বিরুদ্ধে ঐক্য আরো জোরদারের চেষ্টা চালাবেন।
এরপর শুক্র ও শনিবার বাইডেন ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ড সফর করবেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: