আন্তর্জাতিক

প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম যেমন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের অস্থিরতায় সবচেয়ে বেশি বিপদে জ্বালানি খাত। পৃথিবীর সব দেশেই এই মুহূর্তে দাম চড়া। বাংলাদেশ সরকার এক লাফে রেকর্ড হারে দাম বাড়িয়েছে। ভারত সেভাবে দাম না বাড়ালেও আগে থেকেই তাদের দেশে জ্বালানি তেলের দাম বাংলাদেশের প্রায় সমান।

ভারতের অয়েল মার্কেটিং কোম্পানিজ-এর সর্বশেষ তথ্য উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ৪ আগস্ট দিল্লিতে ৯৬.৭২ রুপি বা ১১৬ টাকায় বিক্রি হয়েছে এক লিটার পেট্রোল। মুম্বাইতে এই দাম ছিল ১২৬ টাকা।

আফগানিস্তানের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে পেট্রলের দাম প্রতি লিটার বাংলাদেশি মুদ্রায় ৯২ টাকা। ডিজেল প্রতি লিটার ১২৪ টাকা।

ভুটানে পেট্রলের দাম প্রতি লিটার ১২০ টাকা। ডিজেল ১৪৫ টাকা।

মালদ্বীপে পেট্রলের দাম লিটারপ্রতি ১০২ টাকা এবং ডিজেল ১০৪ টাকা। নেপালে লিটারপ্রতি পেট্রলের দাম ১৩৫ টাকা, ডিজেল ১৭২ টাকা এবং কেরোসিন ১২৮ টাকা।

এদিকে পাকিস্তানে লিটারপ্রতি পেট্রলের দাম ২৩০ দশমিক ২৪০ পাকিস্তানি রুপি। ডিজেল ২৩৬ রুপি। কেরোসিন তেল ১৯৬ দশমিক ৫৪ রুপি।

শ্রীলঙ্কায় পেট্রল লিটারপ্রতি ৫৪০ শ্রীলঙ্কান রুপি। ডিজেল ৪৩০ এবং কেরোসিন তেলের মূল্য ৮৭ রুপি।

বাংলাদেশে শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের পুনর্নির্ধারিত দাম কার্যকর হয়েছে। ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, লিটারপ্রতি অকটেন ১৩৫ টাকা ও লিটারপ্রতি পেট্রোল ১৩০ টাকা করা হয়।

এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা প্রতি লিটার ও পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছিল।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ