জাতীয়

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুত
বায়ুবিদ্যুত

জ্বালানি তেলের সংকটের কারণে দেশে বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা। চীনের তৈরি এই ভার্টিক্যাল উইন্ড টারবাইন গত সপ্তাহে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। মাইডাস সেফটি গ্রুপের কারখানায় বায়ুবিদ্যুৎ উৎপাদন করা হবে এই মডেলের টারবাইন থেকে।

উৎপাদন স্বাভাবিক রাখতে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার দিকে ঝুঁকছে দেশের বিভিন্ন তৈরি পোশাক কারখানা। এই পথে যুক্ত হয়েছে মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেড। ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস তৈরির কানাডীয় বহুজাতিক প্রতিষ্ঠানটি এর আগে সৌরবিদ্যুৎ উৎপাদন শুরু করে। এখন তারা উইন্ডমিল বা বায়ুবিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে।

এরই মধ্যে সরঞ্জাম দেশে পৌঁছেছে। উৎপাদন শুরু হলে বেসরকারি খাতে এটাই হবে দেশের প্রথম উইন্ডমিল।

গত অর্থবছরে ৩০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা মাইডাস সেফটি পরীক্ষামূলক প্রকল্পের অংশ হিসেবে চীনের জিয়াংসু নাইয়ার পাওয়ার টেকনোলজি কম্পানির তিন কিলোওয়াট ক্ষমতার ওই উইন্ড টারবাইন আমদানি করেছে। টারবাইনটি গত সপ্তাহে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, যা আগামী ১৮ আগস্ট কারখানায় পৌঁছাবে। কেনা থেকে স্থাপন পর্যন্ত উইন্ডমিলটির জন্য খরচ হচ্ছে সাত হাজার মার্কিন ডলার।

উইন্ডমিলটি চলতি আগস্টের শেষ দিকে মাইডাস সেফটি গ্রুপের তিন নম্বর ইউনিটে বসানো হবে। একটি টারবাইন থেকে প্রতিদিন ৩৬ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রকল্পটি সফল হলে এ বছরই এমন আরো ১০টি উইন্ডমিল প্রতিস্থাপন করা হবে বলে জানালেন মাইডাস সেফটি বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক মইনুল হোসেন।

মইনুল হোসেন গণমাধ্যমকে জানান, ‘২০১৭ সালে নেদারল্যান্ডসের একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের ফৌজদারহাট থেকে কক্সবাজার পর্যন্ত বায়ুবিদ্যুৎ নিয়ে একটি সমীক্ষা চালায়। ওই সমীক্ষায় দেখা যায়, বাতাসের গতি মোটামুটি প্রতি সেকেন্ডে ৪ কিউবিক মিটার থাকলে মাঝারি সাইজের একটি উইন্ড টারবাইন থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। চট্টগ্রাম ইপিজেডে আমাদের কারখানাটি একেবারে বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকায়। আমরা বেশ কয়েক মাস এনিমোমিটারে বাতাসের গতি মেপে দেখেছি এখানে বাতাসের চাপ প্রতি সেকেন্ডে গড়ে ৫ কিউবিক মিটার, যা উইন্ড টারবাইনের জন্য আদর্শ। ’ প্রকল্পটি সফল হলে এ বছরের মধ্যে আরো ১০টি উইন্ডমিল বসানো হবে বলে তিনি জানান।

নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে গত মে মাস থেকে তিন নম্বর ইউনিটের ছাদে বসানো সৌর প্যানেল থেকে প্রতিদিন এক মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে কারখানাটি। ডিসেম্বরে ইউনিট-২-তে বসানো প্যানেল থেকে বসানো প্যানেল থেকে পাওয়া যাবে আরো আড়াই মেগাওয়াট বিদ্যুৎ। আর আগামী বছরের জুলাই মাসে ইউনিট-১-এর ছাদে বসানো সৌর প্যানেল থেকে এক মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া গেলে গ্রুপটির মোট সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়াবে সাড়ে চার মেগাওয়াটে, যা গ্রুপটির বিদ্যুতের মোট চাহিদার প্রায় এক-তৃতীয়াংশ পূরণ করবে।

বিদ্যুৎ বিভাগের পাওয়ার সেলের মহাপরিচালক মো. হোসাইন জানান, এখন পর্যন্ত দেশে বেসরকারিভাবে বায়ুবিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। তবে এ লক্ষ্যে কাজ চলছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ