জেলার খবর

সংশ্লিষ্ট খবর:

  • সীমান্তে হত্যা শূন্যের কোঠায় আনতে একমত বিএসএফ-বিজিবি

বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

বিএসএফ
বিএসএফ

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তে রোববার ভোরে আহাদ আলী (৪০) নামে বাংলাদেশি গরু রাখালকে নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

এলাকাবাসির উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আহাদসহ ৭-৮ জন বাংলাদেশি সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফিরে আসার সময় ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরার বৈকারী সীমান্তের ভারতের বসিরহাট মহকুমার কৈজুরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা আহাদকে আটক করে।

এ সময় তার ওপর শারিরিক নির্যাতন চালায়। অবস্থার অবনতি হলে আহাদকে সীমান্তের শূন্যরেখায় ফেলে যায় বিএসএফ সদস্যরা। পরে আহাদের সঙ্গীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।

সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর এসএম আহসান হাবিব বলেন, সীমান্তে একজন বাংলাদেশির মৃত্যুর খবর পেয়েছি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ