জেলার খবর

সংশ্লিষ্ট খবর:

  • সারাদেশে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

পাবনায় ভূমিকম্পে একজনের মৃত্যু

পাবনা
পাবনা

ভূমিকম্পের সময় পাবনায় ঘর থেকে বেরোনোর পথে দেওয়ালে ধাক্কা খেয়ে রোকেয়া খানম নামে একজন মারা গেছেন।

পাবনা সদর থানার ওসি আহসানুর হক বলেন, তিনি পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি।

রোকেয়ার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানান তিনি। নিহতের স্বামী সোহরাব উদ্দিন পাবনা জেলা কৃষক লীগের সহসভাপতি।

তিনি বলেন, শনিবার বেলা সোয়া ১২টার দিকে ভূমিকম্পের শুরু হলে শহরের ময়নামতি এলাকার ঘর থেকে বের হওয়ার সময় মাথা ঘুরে দেওয়ালে লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হন রোকেয়া।

তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া ভূমিকম্পের সময় ঈশ্বরদীতে ইপিজেড এলাকায় বিভিন্ন ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

চিকিৎসক আইরিন আফরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ