জেলার খবর

সংশ্লিষ্ট খবর:

  • বাংলাদেশি আত্মঘাতী বোমা হামলাকারীর ভিডিও প্রকাশ

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান

আত্মঘাতী হামলাসহ ৪ জঙ্গি নিহত

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান
সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌরসভার প্রেমতলা চৌধুরীপাড়া এলাকায় একটি জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন নারীসহ ৪ জঙ্গি।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা নিহতরা নব্য জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির সদস্য। পুলিশের এ সোয়াত অভিযানে দুই সদস্যসহ আইনশৃঙ্খলাবাহিনীর ৪ সদস্য আহত হয়েছেন।

চট্টগ্রাম পুলিশের রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রাত থেকে অভিযান শুরু হলেও বৃহস্পতিবার সকাল ৬টায় একসঙ্গে সীতাকুণ্ডের প্রেমতলা চৌধুরীপাড়ার ছায়ানীড় নামের দোতলা বাড়িটিতে এসোল্ড সিক্সটিন অভিযানে নামে সোয়াত, কাউন্টার টেররিজম ইউনিট ও চট্টগ্রাম পুলিশ।

তিনি বলেন, দোতলা বাড়িটিতে গতকাল রাত থেকেই অভিযান চালানোর চেষ্টা করা হয়, তবে ভেতরে আটকা পড়া ব্যক্তিদের নিরাপদে বের করে আনার জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করা হয়। অভিযানকালে পাশের ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া গুলিতে এক জঙ্গি নিহত হন। বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এতে তিন জঙ্গি নিহত হন সব মিলিয়ে চার জঙ্গি নিহত হয়েছেন।

অভিযান শুরুর পরপরই বাড়ির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের প্রচণ্ড শব্দ পাওয়া যায়। এ সময় বেশ কিছু সময় দু'পক্ষের গুলি বিনিময় হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকাল ১০টায় অভিযান শেষ হয় বলে জানান তিনি।

পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে এক নারীসহ ৪ জঙ্গি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন আত্মঘাতী স্কোয়াডের সদস্য, এছাড়া অভিযানের সময় সোয়াতের দুই সদস্যও আহত হন।

ডিআইজি সফিকুল বলেন, জঙ্গিরা দোতলায় দুটি ঘরে ছিল, সেখানে প্রচুর বিস্ফোরক রয়েছে। ছাদেও প্রচুর বোমার মজুদ দেখা গেছে। আমাদের অপারেশন শেষ হয় তবে ভবনটি নিরাপদ করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে।

বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এর আগে, বুধবার বিকেল ৩টার দিকে সীতাকুণ্ডের লামাবাজার এলাকার একটি বাড়ি থেকে তিন মাসের শিশুসহ এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, গানপাউডার ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রেমতলা চৌধুরীপাড়া এলাকায় জঙ্গি আস্তানার তথ্য পেয়ে রাতেই সেখানে পুলিশ অভিযান চালালে তাদের ওপর গ্রেনেড ছুড়ে মারে জঙ্গিরা। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে রাতে মাইকিং করে জঙ্গিদের আত্মসমর্পন করতে বলা হলেও তারা বেরিয়ে না আসায় ভোরে অভিযানে নামে আইনশৃঙ্খলাবাহিনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ