কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষনেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন ১৪ এপিবিএন সদস্যেরা।
আটক রোহিঙ্গারা হচ্ছেন—জিয়াউর রহমান এবং আব্দুস সালাম। গতকাল শুক্রবার মধ্যরাতে আর্মড পুলিশ ব্যাটেলিয়নের একটি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আটক দুজনকে রাতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এপিবিএন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহ হত্যাকাণ্ডে নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১২৬। / এন
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: