জেলার খবর

সংশ্লিষ্ট খবর:

  • ধর্ম অবমাননার অভিযোগে পীরগঞ্জে বাড়িঘরে আগুন, গ্রেফতার ২০

  • পীরগঞ্জের ঘটনায় ২ মামলায় আসামি ৫০০, গ্রেপ্তার ৪২

পীরগঞ্জে বিশৃঙ্খলা, গ্রেফতার পরিতোষের জবানবন্দি

-
-

রংপুরের পীরগঞ্জে ফেসবুক স্ট্যাটাসে পবিত্র কোরআন অবমাননা করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে গ্রেফতারকৃত যুবক ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফজলে এলাহী তার জবানবন্দি নেন। এর আগে পীরগঞ্জ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অভিযুক্ত ওই যুবকসহ ৪৩ জনকে নেয়া হয় আদালতে। এর মধ্যে ৩৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

অন্যদিকে পীরগঞ্জের হামলার শিকার মানুষেরা ঘুরা দাঁড়ানোর চেষ্টা করছেন। মিলতে শুরু করেছে পুনর্বাসনের টিনসহ অন্য সামগ্রী। এরইমধ্যে অনেকে হাত দিয়েছেন বাড়ি মেরামতের কাজে। সব ভুলে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন তারা।

করিমপুর-কসবা এলাকায় সম্প্রীতির বন্ধন দীর্ঘদিনের। সেখানে এমন ন্যাক্কারজনক হামলায় নির্বাক সবাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্থানীয়রা। তবে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সে দাবিও জানান তারা।

এর আগে ঘটনার সঠিক তদন্ত নিশ্চিতের কথা জানিয়েছেন সংসদের স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশকে অস্থিতিশীল করার সব চক্রান্ত রুখে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি নিরাপত্তা বজায় রাখতে ক্ষতিগ্রস্ত এলাকাটিতে কঠোর নজরদারি বজায় রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ