নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ৬ দিনের মাথায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (১০ জানুয়ারি) সকালে আবদুল্লা ও তামিম এর মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবে ১০ জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ ছিল।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: