জাতীয়

সংশ্লিষ্ট খবর:

  • কামারুজ্জামানের রিভিউ খারিজ, মৃত্যুদণ্ড বহাল

  • কামারুজ্জামানের অভিযোগসমূহ

  • রায়ে কপি পড়ে শোনানো হয়েছে কামারুজ্জামানকে

কামারুজ্জামানের ফাঁসির প্রস্তুতি সম্পন্ন, রাতে কার্যকর হচ্ছে না

কামারুজ্জামানের ফাঁসি
কামারুজ্জামানের ফাঁসি

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের শুক্রবার সব প্রস্তুতি চূড়ান্ত করা হলেও কিছুক্ষণ আগে কারা কর্তৃপক্ষ জানিয়েছে রাতে কার্যকর হচ্ছে না।

রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে এসেছেন জেলসুপার ফরমান আলী, কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রবেশ করেন জেলসুপার ফরমান আলী, কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই সময় কারাগারের ভেতর ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রাণভিক্ষা চাওয়া না চাওয়ার সিদ্ধান্ত নিষ্পত্তি হওয়ার পরই যে কোনো সময় কার্যকর হবে যুদ্ধাপরাধী আলবদর কমান্ডার কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চ তৈরি রাখা হয়েছে।

দফায় দফায় বৈঠক করে নিরাপত্তা, দণ্ডাদেশ কার্যকরের জন্য জল্লাদ নির্বাচনসহ মরদেহ হস্তান্তরের ব্যবস্থাও নিয়ে রাখা হয়েছে।

কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে। ফাঁসি কার্যকরের মহড়াও শেষ। জোরদার করা হয় নিরাপত্তা, প্রস্তুত রয়েছে ফাঁসির মঞ্চ। এমনকি নির্ধারিত হয়ে গেছে জল্লাদ ও তার সহযোগীদের নাম। নিরাপত্তার স্বার্থে তা গোপন রাখা হয়েছে।

কারা কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করে ফাঁসি কার্যকরের সময় উপস্থিত থাকার জন্য প্রথা অনুযায়ী সিভিল সার্জন, জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধির নামও চুড়ান্ত।

জেল সুপার ফরমান আলি ফাঁসি কখন কার্যকর হবে তা নিশ্চিত করে গণমাধ্যমকে এখনো বলেননি।

তবে কারা সুত্র মতে, প্রাণভিক্ষা চাইবেন কি চাইবেন না, এ প্রশ্নে কামারুজ্মান যে সময় চেয়েছেন, তা তাকে দেয়া হয়েছে। তার সিদ্ধান্ত জানতে দেখা করেছেন ম্যাজিস্ট্রেরা। এখন দণ্ড কার্যকরের আগে শেষ ইচ্ছা অনুযায়ী হয়তো পরিবারের সদস্যরা আরেকবার কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।

এদিকে, শুক্রবার সকালে দুই জেলা ম্যাজিস্ট্রেট কামারুজ্জামানের সঙ্গে দেখা করে এলেও তারা গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।

তবে ফাঁসির দণ্ডাদেশ কার্যকরের আগে কামারুজ্জামান অহেতুক সময়ক্ষেপনের কৌশল নিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যে কারণে কারা কর্তৃপক্ষ চূড়ান্ত প্রস্তুতি শেষ করে এনেছেন। যে কোনো সময়ই দণ্ড কার্যকরের ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ