জাতীয়

আটকে পড়া ২৮ বাংলাদেশী নাবিককে রোমানিয়ায় সরিয়ে নেয়া হয়েছে: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ নিশ্চিত করেছেন যে ‘বাংলার সমৃদ্ধি’ নামক বাংলাদেশী জাহাজের ২৮ জন আটকে পড়া নাবিককে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি এখানে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের ২৮ জন আটকে পড়া বাংলাদেশী নাবিককে রোমানিয়ায় সরিয়ে নিয়েছি এবং তারা শিগগির দেশে ফিরে আসবে।’

বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় ভারত সরকারের সহযোগিতার বিষয়ে এক উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভারত সরকারের সঙ্গে ক্রমাগত আলোচনা করছি এবং তারা (ভারত) আমাদের যুদ্ধক্ষেত্র থেকে আমাদের লোকদের সরিয়ে নিতে সাহায্য করছে।

ইউক্রেনের একটি বন্দরে আটকে থাকা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে বুধবার এক বাংলাদেশি নাবিক নিহত হয়।

হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় জাহাজ থেকে আটকে পড়া নাবিকদের ইউক্রেনের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।

বাংলাদেশস্থ রাশিয়ান দূতাবাস ইউক্রেনে সশস্ত্র সংঘাতের মধ্যে একটি বাংলাদেশী জাহাজে একজন নাবিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে । এছাড়া এবং জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ঢাকাকে ‘সকল প্রচেষ্টা’ করার আশ্বাস দিয়েছে।

রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিহতদের নিকটাআত্মীয় ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

বিশদ বিবরণ না দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের অলভিয়া বন্দরে জাহাজটি নোঙর করার সময় এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী বাংলাদেশী নাবিক হাদিসুর রহমান নিহত হওয়ার ‘ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখা হচ্ছে’।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৩৫ কূটনীতিককে বহিস্কার স্লোভাকিয়ার

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

ইউক্রেনে ‘মানবিক অস্ত্রবিরতি’ প্রচেষ্টা জাতিসংঘের

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদল

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

সংঘাত নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন আলোচনা

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

কিয়েভে সোমবার সকাল পর্যন্ত নতুন করে কারফিউ জারি

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

‘কসাই’ পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না: বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে: জো বাইডেন

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

ইউক্রেন প্রশ্নে জি-২০ থেকে রাশিয়াকে বাদ দেয়ার প্রতি সমর্থন বাইডেনের

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ