জাতীয়

ঈদযাত্রায় বাইকারদের নিতে হবে মুভমেন্ট পাস

 ফাইল ছবি
ফাইল ছবি

দেশের এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে ‘অতি জরুরি’ ক্ষেত্রে মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘বাইকচালকদের চলাচলের বিষয়গুলো সবদিক বিবেচনা করে আমরা দেখেছি। যারা যৌক্তিক কারণ দেখাবেন তাদের তো বাধা দেয়া যায় না।’

উদাহরণ টেনে ডিএমপি কমিশনার বলেন, ‘ধরেন একজন তার বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে বাড়ি যাবেন, সঙ্গে তার পরিবার নিয়ে যাবেন। এটা তো তার যৌক্তিক কারণ। এমনটা হলে আমরা তাকে মোটরসাইকেল নিয়ে যেতে দেব। তবে মোটরসাইকেল দিয়ে কোনো রাইড শেয়ার করা যাবে না। শুধু নিজে ও পরিবারকে সঙ্গে নিতে পারবে। এ জন্য পুলিশ হেডকোয়ার্টার মুভমেন্ট পাসের নমুনা তৈরি করছে।’

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্) মো. ফারুক হোসেন বলেন, ঢাকার ৮টি ট্রাফিক বিভাগ থেকে সংগ্রহ করা যাবে মুভমেন্ট পাস। কেউ মুভমেন্ট পাস নিতে চাইলে যোক্তিক কারণসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির বৈধ কাগজের ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। ঢাকার বাহিরে যারা থাকেন, তারা সহ-জেলার পুলিশ কমিশনার অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।

এর আগে গত রোববার (৩ জুলাই) সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ঈদের আগে ও পরে সাতদিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। বন্ধ থাকবে মহাসড়কে রাইড শেয়ারিংও। ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এটি বলবৎ থাকবে।

সরকারি এ নির্দেশনা পরিপালনে ৭ জুলাই থেকে রাজধানীর প্রবেশমুখে প্রতিটি মোটরসাইকেল আটকানো হবে। তবে রাজধানী থেকে আশপাশে ঢাকা জেলার অধীন কোনো গন্তব্যে চলাচলকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

শুক্র-শনিবার ঢাকা ছাড়েন ৬৫ লাখ মানুষ

শুক্র-শনিবার ঢাকা ছাড়েন ৬৫ লাখ মানুষ

যানজট কম থাকায় নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরেছেন: আইজিপি

যানজট কম থাকায় নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরেছেন: আইজিপি

নির্ধারিত সময়েই রাজধানীর বর্জ্য অপসারণ

নির্ধারিত সময়েই রাজধানীর বর্জ্য অপসারণ

ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

বঙ্গভবনে রাষ্ট্রপতির নামাজ আদায়

বঙ্গভবনে রাষ্ট্রপতির নামাজ আদায়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের

ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ঈদের জামাতে মুসল্লিদের ঢল

ঈদের জামাতে মুসল্লিদের ঢল

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ