জেলার খবর

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

শোলাকিয়ায় ঈদ জামাত
শোলাকিয়ায় ঈদ জামাত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কঠোর নিরাপত্তায় রবিবার (১০ জুলাই) সকাল ৯টায় নামাজ শুরু হয়।

নামাজে ইমামতি করেন মাওলানা হিফজুর রহমান। এটি ছিল শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৫তম জামাত।

নামাজ শেষে যুদ্ধবিগ্রহ ও করোনামুক্ত বিশ্ব, দেশের উন্নয়ন-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। আগে মুসল্লিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও পৌর মেয়র মাহমুদ পারভেজ।

ঈদের জামাতকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় শোলাকিয়া ও আশপাশের এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মুসল্লিদের ঈদগাহ মাঠে ঢুকতে হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ গণমাধ্যমকে বলেন, ‘এবার নিরাপত্তা নিয়ে কোনও হুমকি ছিল না। তারপরও শোলাকিয়ার গুরুত্ব বিবেচনায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এখানে নামাজ পড়তে এসে মুসল্লিরা যেন নিরাপত্তা নিয়ে শঙ্কায় না থাকেন, তাদের মধ্যে কোনও অস্বস্তি না থাকে, সেভাবেই তাদের নিরাপত্তা দেওয়া হয়।’

ভোর থেকেই ঈদগাহ মাঠে আসতে থাকেন মুসল্লিরা। ৯টার আগেই ভরে যায় মাঠ। প্রতিবারের মতো এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধায় দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। একটি ট্রেন ভৈরব থেকে, অন্যটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যায়।

ঈদগাহ এলাকায় কয়েকটি মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের একটি দল মোতায়েন ছিল। স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন বিপুল সংখ্যক স্কাউট সদস্য।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সাংবাদিকদের বলেন, ‘লক্ষাধিক মুসল্লি এবার শোলাকিয়ায় ঈদুল আজহার নামাজ পড়েছেন। ঈদগাহ কমিটির পক্ষ থেকে আগত মুসল্লিদের সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। সবমিলে এখানে যে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ ছিল, তা সত্যি মুগ্ধ হওয়ার মতো।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

শুক্র-শনিবার ঢাকা ছাড়েন ৬৫ লাখ মানুষ

শুক্র-শনিবার ঢাকা ছাড়েন ৬৫ লাখ মানুষ

যানজট কম থাকায় নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরেছেন: আইজিপি

যানজট কম থাকায় নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরেছেন: আইজিপি

নির্ধারিত সময়েই রাজধানীর বর্জ্য অপসারণ

নির্ধারিত সময়েই রাজধানীর বর্জ্য অপসারণ

ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

বঙ্গভবনে রাষ্ট্রপতির নামাজ আদায়

বঙ্গভবনে রাষ্ট্রপতির নামাজ আদায়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের

ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ঈদের জামাতে মুসল্লিদের ঢল

ঈদের জামাতে মুসল্লিদের ঢল

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ