জাতীয়

যেভাবে পাওয়া যাবে মোটরসাইকেলের মুভমেন্ট পাস

 ফাইল ছবি
ফাইল ছবি

দুর্ঘটনা রোধে এবার ঈদের সাতদিন মহাসড়কে বাইক চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এক জেলার মোটরসাইকেল যেতে পারবে না অন্য জেলায় অন্য জেলায়। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়ার পরই বাইকচালকদের ভেতর দেখা দেয় তীব্র অসন্তোষ। অনিশ্চয়তায় পড়ে অনেকের ঈদে ঘরে ফেরার আনন্দ। তবে শেষমেষ সবকিছু বিবেচনায় নিয়ে ঈদে নাড়ির টানে ঘরে ফেরা বাইকারদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে পুলিশ হেডকোয়ার্টার।

ঈদযাত্রায় সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার (এসপি) কিংবা হাইওয়ে পুলিশ সুপারের কাছ থেকে ‘মুভমেন্ট পাস’ নেওয়া মোটরসাইকেল আরোহীদের বাধা দেবে না পুলিশ। এ পাস দেখিয়েই তারা নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারবেন। প্রয়োজনে পরিবারের সদস্যদের নিয়েও মোটরসাইকেলে বাড়ি যেতে পারবেন তারা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, মুভমেন্ট পাসের জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের উপ-কমিশনারের (ডিসি) কার্যালয়ে গিয়ে ফরম সংগ্রহ করতে হবে। ফরম পূরণ করে জমা দিতে হবে। পুলিশের যদি মনে হয় আবেদনকারীর অন্য জেলায় মোটরসাইকেলে গমন করা প্রয়োজন, সেক্ষেত্রে তিনি অনুমতি পাবেন।

যেভাবে মুভমেন্ট পাস পাওয়া যাবে:

কেউ যদি ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে নিজ জেলা (যেমন- খুলনা/যশোর/কুষ্টিয়া/রাজশাহী) যেতে চান তাহলে প্রথম যে জেলা পার হবেন সেই জেলা থেকে সংশ্লিষ্ট ফরম্যাটে গন্তব্য, রুট, ভ্রমণের কারণ, তারিখ ও সময়, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর, আরোহীর সংখ্যা ও রাইডারের মোবাইল নম্বর দিয়ে মুভমেন্ট পাস নিতে হবে। মুভমেন্ট পাসে অনুমোদনকারী অফিসার স্বাক্ষর করবেন। এর একটি কপি রাইডারের কাছে থাকবে, অন্যটি অফিস কপি হিসেবে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার কার্যালয়ে থাকবে।

গত রোববার (৩ জুলাই) সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ঈদের আগে ও পরে সাতদিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। বন্ধ থাকবে মহাসড়কে রাইড শেয়ারিংও। ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এটি বলবৎ থাকবে।

সরকারি এ নির্দেশনা পরিপালনে ৭ জুলাই থেকে রাজধানীর প্রবেশমুখে প্রতিটি মোটরসাইকেল আটকানো হবে। তবে রাজধানী থেকে আশপাশে ঢাকা জেলার অধীন কোনো গন্তব্যে চলাচলকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

শুক্র-শনিবার ঢাকা ছাড়েন ৬৫ লাখ মানুষ

শুক্র-শনিবার ঢাকা ছাড়েন ৬৫ লাখ মানুষ

যানজট কম থাকায় নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরেছেন: আইজিপি

যানজট কম থাকায় নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরেছেন: আইজিপি

নির্ধারিত সময়েই রাজধানীর বর্জ্য অপসারণ

নির্ধারিত সময়েই রাজধানীর বর্জ্য অপসারণ

ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

বঙ্গভবনে রাষ্ট্রপতির নামাজ আদায়

বঙ্গভবনে রাষ্ট্রপতির নামাজ আদায়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের

ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ঈদের জামাতে মুসল্লিদের ঢল

ঈদের জামাতে মুসল্লিদের ঢল

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ