জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

শেষ মুহূর্তে মহাসড়কে গাড়ির চাপ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঈদযাত্রার শেষ মুহূর্তে শুক্রবার (৮ জুলাই) দেশের অধিকাংশ মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এতে গরম আর যানজটে সীমাহীন দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

সাভারের নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল রাত থেকেই তৈরি হয় তীব্র যানজট। থেমে থেমে চলছে অধিকাংশ যানবাহন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি থেকে চান্দনা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কেরও একই চিত্র, খুবই ধীর গতিতে চলছে গাড়িগুলো।

অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও কালিয়াকৈরে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে চলছে যানবাহন। তবে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে পারাপারের জন্য গাড়ির তেমন চাপ নেই। ফেরি বা লঞ্চে করে নদী পার হচ্ছেন বিপুল সংখ্যক ঘরমুখো মানুষ।

এ ছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে সেতু পশ্চিম গোল চত্বর পর্যন্ত গাড়ি থেমে থেমে চলাচল করছে। ফলে ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। ঈদে বাড়ি ফিরতে তাদের দুই থেকে তিন গুন বেশি সময় লাগছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম পাশে ১৭ নম্বর পিলারের কাছে বাস-পিকআপের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এতে এক ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

শুক্র-শনিবার ঢাকা ছাড়েন ৬৫ লাখ মানুষ

শুক্র-শনিবার ঢাকা ছাড়েন ৬৫ লাখ মানুষ

যানজট কম থাকায় নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরেছেন: আইজিপি

যানজট কম থাকায় নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরেছেন: আইজিপি

নির্ধারিত সময়েই রাজধানীর বর্জ্য অপসারণ

নির্ধারিত সময়েই রাজধানীর বর্জ্য অপসারণ

ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

বঙ্গভবনে রাষ্ট্রপতির নামাজ আদায়

বঙ্গভবনে রাষ্ট্রপতির নামাজ আদায়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের

ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ঈদের জামাতে মুসল্লিদের ঢল

ঈদের জামাতে মুসল্লিদের ঢল

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ