জাতীয়

১২ ঘণ্টা দেরিতে ছাড়লো পঞ্চগড় এক্সপ্রেস

পঞ্চগড় এক্সপ্রেস
পঞ্চগড় এক্সপ্রেস

নির্দিষ্ট সময়ের ১২ ঘণ্টা পর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে পঞ্চগড় এক্সপ্রেস।

শুক্রবার (৮ জুলাই) রাত ১০টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি গতকাল স্টেশনে আসেনি। শনিবার (৯ জুলাই) সকাল ১০টায় ট্রেনটি স্টেশনে আসে। এরপর ১০টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে যায়।

যাত্রীরা জানিয়েছেন, চারবার সময় পরিবর্তনের পর স্টেশন ছেড়েছে পঞ্চগড় এক্সপ্রেস। গতকাল রাত ১০ টা ৪৫ মিনিটে ছাড়ার শিডিউল থাকলেও ট্রেনটি ঠিক সময়ে স্টেশনে আসেনি। এরপর ছাড়ার সময় দেওয়া হয় রাত ৩টায়, তাও আসেনি। এরপর ভোর ৫টায় ও সকাল ৯টায় সময় দেওয়া হয়। সবশেষ সকাল ১০টা ১৫ মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যে সকাল ১০টায় ট্রেন আসার পর ছেড়ে যায় ১০টা ৫০ মিনিটে।

পঞ্চগড়ের মতো নীলসাগর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেসসহ উত্তরবঙ্গগামী অন্য ট্রেনগুলোও যেন সাধারণ মানুষকে ভোগান্তি দিতে প্রতিযোগিতায় নেমেছে।

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ৮টা ১৫ মিনিটে। এরপর সকাল সাড়ে ১০টা, বেলা ১১টা ২০ মিনিট এবং সর্বশেষ ১১টা ৩৫ মিনিটে ছাড়ার সময় দেওয়া হয়।

ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ভোর ৬টায়, সেটি স্টেশন ছেড়ে গেছে সকাল ৮টায়।

দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস গতকাল রাত ৮টায় ছাড়ার কথা। সেটি স্টেশনে এসেছে আজ ভোর ৬টায়। স্টেশন ছেড়ে গেছে সকাল ৭টায়।

কুড়িগ্রাম এক্সপ্রেসের গতকাল রাত ৮টা ৪৫ মিনিটের গাড়ি স্টেশন ছেড়েছে রাত ১টার পরে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

শুক্র-শনিবার ঢাকা ছাড়েন ৬৫ লাখ মানুষ

শুক্র-শনিবার ঢাকা ছাড়েন ৬৫ লাখ মানুষ

যানজট কম থাকায় নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরেছেন: আইজিপি

যানজট কম থাকায় নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরেছেন: আইজিপি

নির্ধারিত সময়েই রাজধানীর বর্জ্য অপসারণ

নির্ধারিত সময়েই রাজধানীর বর্জ্য অপসারণ

ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহা উদযাপিত

বঙ্গভবনে রাষ্ট্রপতির নামাজ আদায়

বঙ্গভবনে রাষ্ট্রপতির নামাজ আদায়

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের

ঈদে স্বাস্থ্যবিধি মানার আহ্বান ওবায়দুল কাদেরের

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

শোলাকিয়ায় লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ঈদের জামাতে মুসল্লিদের ঢল

ঈদের জামাতে মুসল্লিদের ঢল

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ