জাতীয়

জ্বালানির মূল্যবৃদ্ধিতে উবার-পাঠাও চালকদের কপালে চিন্তার ভাঁজ

 ফাইল ছবি
ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার আর তাতেই মোবাইলফোন অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক ‘উবার’ ও ‘পাঠাও’-এর চালকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তারা বলছেন, আগের চেয়ে এখন যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। এই সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আমাদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কথা হচ্ছিলো পাঠাও চালক মোহাম্মদ নাসিমের সঙ্গে। তিনি বলেন, ভাড়া বেশি চাইলে মানুষ যেতে চায় না। আবার কম নিলেও কিছু থাকে না। এখন কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না।

মালিবাগে মোটরসাইকেল নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সালাহউদ্দিন। কথা হলে তিনি বলেন, সকাল থেকে দুপুর হয়ে গেলো এখনও কোনো যাত্রী পাইনি। ভাড়া চাইলেই রাগ করে চলে যায়। তেলের দাম বাড়ছে ভাড়াতো কিছুটা বাড়বেই। এটা যাত্রীরা মেনে নিতে চায় না। অন্যান্য সময় দুপুর পর্যন্ত দুই-তিনটা টিপ মারি। আজকে দুপুর ৩টা বেজে গেছে এখন পর্যন্ত একটা টিপও মারতে পারি নাই। আয় না হলে কিভাবে সংসার চলবে জানি না।

উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির খবর জানানো হয়। নতুন দাম অনুযায়ী- প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ