জাতীয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধি কতটুকু যৌক্তিক?

জ্বালানি তেল
জ্বালানি তেল

সরকারের পক্ষ থেকে নতুন ঘোষণা অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের লিটার ৮০ থেকে ১১৪ টাকা, অকটেনের লিটার ৮৯ থেকে ১৩৫ টাকা, পেট্রোলের লিটার ৮৬ থেকে করা হয়েছে ১৩০ টাকা। দেশে জ্বালানি তেলের হঠাৎই এমন মূল্য বৃদ্ধি নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে তেলের দাম বৃদ্ধি ও হ্রাস করার প্রক্রিয়া সব দেশেই চলমান। তবে বর্তমান পরিস্থিতিতে প্রকৃতপক্ষে কতটুক যৌক্তিক এই মূল্য বৃদ্ধি?

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ৮০ থেকে ১৩৯ ডলার ছাড়িয়ে যায়। পরবর্তীতে মার্চে তা বেড়ে ১৫৬ দশমিক ০৩ ডলারে গিয়ে পৌঁছায়। তেলের এই মূল্য বৃদ্ধি ছিল গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির সাথে সাথেই দেশে দাম বাড়ানো হয়নি।

ফলশ্রুতিতে শুধু গত ছয় মাসে (ফেব্রুয়ারি-জুলাই) জ্বালানি তেল বিক্রয়ে (সকল পণ্য) ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আন্তর্জাতিক তেলের বাজার এমন পরিস্থিতির কারণে বিপিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে মূল্য সমন্বয় প্রকৃতপক্ষেই অপরিহার্য হয়ে পড়েছিল।

এছাড়া জ্বালানি তেলের এমন মূল্য বৃদ্ধি শুধু বাংলাদেশেই নয়, আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলোতেও বৃদ্ধি পেয়েছে। গত ২২ মে কলকাতায় ডিজেলের মূল্য প্রতি লিটার ৯২.৭৬ রুপি এবং পেট্রোল লিটার প্রতি ১০৬.০৩ রুপি নির্ধারণ করে ভারত সরকার, যা এখনও বিদ্যমান। এই মূল্য বাংলাদেশি টাকায় (১ রুপি সমান গড় ১.২৩ টাকা ধরে) যথাক্রমে ১১৪.০৯ টাকা (ডিজেল) এবং ১৩০,৪২ টাকা (পেট্রোল)। অর্থাৎ ভারতের তুলনায় বাংলাদেশে ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪.০৯ টাকা এবং পেট্রোল লিটার প্রতি ৪৪.৪২ টাকা কমে বিক্রয় হচ্ছিল। এছাড়া ভারতের তুলনায় বাংলাদেশে মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার শঙ্কাও ছিল অনেকাংশে।

বিভিন্ন দেশের জ্বালানি তেলের মূল্য (লিটার/টাকায়):

১. বাংলাদেশ:

ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১৩৫ টাকা।

২. ভারত:

ডিজেল প্রতি লিটার ১১০.৯৫ টাকা, অকটেন প্রতি লিটার ১২৩.৬৫ টাকা।

৩. চীন:

ডিজেল প্রতি লিটার ১১৮.৬৩ টাকা, অকটেন প্রতি লিটার ১৩১.৯৯ টাকা।

বিভিন্ন দেশের জ্বালানি তেলের মূল্য (লিটার/টাকায়)

বিভিন্ন দেশের জ্বালানি তেলের মূল্য (লিটার/টাকায়)

৪. নেপাল:

ডিজেল প্রতি লিটার ১২৭.৮২ টাকা, অকটেন প্রতি লিটার ১৩৪.৫৫ টাকা।

৫. পাকিস্তান:

ডিজেল প্রতি লিটার ১০৩.৭১ টাকা, অকটেন প্রতি লিটার ১০৬.৬৪ টাকা।

৬. সিঙ্গাপুর:

ডিজেল প্রতি লিটার ১৮৯.৮৭ টাকা, অকটেন প্রতি লিটার ১৯০.৪৫ টাকা।

৭. হংকং:

ডিজেল প্রতি লিটার ২৬০.৭৫ টাকা, অকটেন প্রতি লিটার ২৮৪.৭২ টাকা।

প্রসঙ্গত, জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, গত ২০ বছরে বাংলাদেশে ১৭ বার ডিজেলের দামে সমন্বয় হয়েছে। যার মধ্যে ১৩ বার বেড়েছে আর কমেছে মাত্র ৪ বার। এর মধ্যে বিএনপির শাসনামলেই (২০০১-২০০৬ মেয়াদে) বেড়েছে ৯ বার।

তবে বর্তমান সরকারের আমলে জ্বালানি তেলের নাম একাধিকবার কমানোর নজির রয়েছে। ২০১৬ সালের ২৪ এপ্রিল জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল। এর আগেও ২০০৯ সালে ১৩ জানুয়ারি ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছিল আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে। সুতরাং বুঝাই যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনঃবিবেচনা করা হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ