জাতীয়

বিশ্ববাজারে জ্বালানির দাম কমছে, ভোক্তারা সুফল পাবে: অর্থমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশে ভোক্তারাও তার সুফল পাবেন বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, সারা বিশ্বে এখন দাম কমে আসছে। সব জায়গায় কমা শুরু হয়েছে। আমরাও কম দামে কেনা শুরু করেছি। এগুলো যখন দেশে এসে পৌঁছাবে, তখন চাপ থাকবে না। আমি মনে করি দেশের ভোক্তারা কম দামে জ্বালানি তেল ব্যবহার করতে পারবেন।

রোববার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের বন্ড লাইসেন্স অ্যাপ্লিকেশন মডিউলের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী এতে প্রধান অতিথি ছিলেন। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ছিলেন বিশেষ অতিথি।

স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করা হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এই মুহূর্তে সেটা বলতে পারব না। তবে আমরা এলপিজি গ্যাসের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করছি। জ্বালানি তেলের ক্ষেত্রেও আস্তে আস্তে চালু হবে।

হঠাৎ এতো মূল্যবৃদ্ধির যৌক্তিকতা কী এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,আশপাশের দেশগুলোর কী অবস্থা? এখানে যে দাম বাড়ানো হয়েছে লজিক ছাড়া বাড়ানো হয়নি। বারবার বলছি, যখন দাম বাড়বে আমাদের জনগণের প্রতি লক্ষ্য থাকে- তা হলো কতটুকু বাড়বে, কতটুকু সহ্য করতে পারবে। বিশ্ববাজারের কম দামের জ্বালানি তেল দেশের বাজারে আসলে দাম কমে যাবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে মানুষের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদি ভালোর জন্য মাঝে মাঝে কষ্ট করতে হয়।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে অধিকতর সেবা প্রদান এবং সরকারি রাজস্বের সুরুক্ষা নিশ্চিত করতে বন্ড লাইসেন্স অ্যাপ্লিকেশন কাজ করবে। ২০১৭ সালে প্রকল্পটি নেওয়া হয়। ২০২৩ সালে কাজ শেষ হবে। প্রকল্পটি শেষ হলে ব্যবসা পরিচালন ব্যয় ও সময় হ্রাস পাবে এবং সেবা প্রদানের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ