জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

লঞ্চের ভাড়া ঠিক করতে কমিটি গঠন

লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন
লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর লঞ্চের ভাড়া বাড়াতে মালিকপক্ষের সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় বৈঠকে বসলেও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে বিষয়টি নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সোমবার (৮ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে লঞ্চ মালিকদের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে সেটিকে আমরা যৌক্তিক মনে করছি না। এজন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্কিং কমিটি আজকের মধ্যে সরকারের কাছে প্রস্তাব দেবে। সে অনুযায়ী ভাড়া বাড়ানো হবে।’

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত বছরের নভেম্বরেই লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটার মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। তখন তা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছিল।

১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। তা থেকে বাড়িয়ে করা হয়েছিল ২ টাকা। আর লঞ্চের সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছিল নভেম্বরে।

শুক্রবার রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

এরপর রোববার বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৩৪ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৮০ পয়সার জায়গায় ২ টাকা ২০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সার স্থলে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ০৫ পয়সার স্থলে ২ টাকা ৪০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা নির্ধারিত হলো।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ