জাতীয়

লঞ্চ ভাড়া দ্বিগুণের প্রস্তাবে যা বললো মন্ত্রণালয়

 ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার পক্ষ থেকে লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে যে প্রস্তাব এসেছে, সে হার অনেক বেশি বলে মনে করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে সোমবার (৮ আগস্ট) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন সচিব মোস্তফা কামাল বলেন, তারা (লঞ্চমালিকেরা) লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছেন, তা অনেক বেশি।

তিনি বলেন, ভাড়া এত বাড়ানো হবে না; আরও কম হবে। ভাড়া পুনর্নির্ধারণের আগ পর্যন্ত বর্তমান ভাড়া কার্যকর থাকবে।

সরকার গত শুক্রবার সব ধরনের জ্বালানি তেলের দাম ৪২ থেকে সর্বোচ্চ ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়। অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকায় গিয়ে ঠেকেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর লঞ্চমালিকেরা লঞ্চভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেন। লঞ্চভাড়া প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটার ২ টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৬০ পয়সা করার প্রস্তাব দেন। এ ছাড়া ১০০ কিলোমিটার–পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকার জায়গায় ৪ টাকার প্রস্তাব করেন।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সহসভাপতি সাইদুর রহমান বলেন, পদ্মা সেতু চালু হওয়ার কারণে নৌপথে যাত্রী কমে গেছে। এজন্য গুলিস্তান থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত রাস্তাটি যাত্রীদের চলাচলের জন্য সহজ করার দাবি জানাই।

এ বিষয়ে নৌ-সচিব বলেন, গুলিস্তান থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত সড়ক দিয়ে যাত্রী চলাচল সহজ করতে সড়ক পরিবহন মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

এ সময় তিনি বলেন, শুধু সদরঘাটের কথা বিবেচনা করে ভাড়া নির্ধারণ হবে না। সারা দেশের মানুষের কথা বিবেচনা করে ভাড়া ঠিক করা হবে, যাতে যাত্রীদের ওপর চাপ তৈরি না হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভাড়া পুনর্নির্ধারণে গঠিত সাত সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌস আলমকে। সদস্যসচিব করা হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক রফিকুল ইসলামকে। কমিটির অন্য সদস্যের মধ্যে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিআইডব্লিউটিএর প্রতিনিধি রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে নৌ পরিবহন সচিব বলেন, কমিটি আজকের মধ্যেই ভাড়ার হার ঠিক করবে। ১০ আগস্ট এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ