জাতীয়

নিরুপায় হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: জয়

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই জ্বালানি তেলের মূল্য এডজাস্টমেন্টে (সমন্বয়) যেতে বাধ্য হয়েছে সরকার।

সোমবার (৮ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এ কথা বলেন জয়।

সজীব ওয়াজেদ জয়ের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘বিশ্ববাজারে জ্বালানি তেলের উর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশে নিয়মিত তেলের মূল্য সমন্বয় করে থাকে।

বাংলাদেশে কলকাতার তুলনায় ডিজেলের মূল্য লিটার প্রতি ৩৪.০৯ এবং পেট্টোল লিটার প্রতি ৪৪.৪২ টাকা কমে বিক্রয় হচ্ছিল। মূল্য কম থাকায় তেল পাচার হওয়ার আশঙ্কা শতভাগ।

 ফেসবুকে সজীব ওয়াজেদ জয়ের পোস্ট

ফেসবুকে সজীব ওয়াজেদ জয়ের পোস্ট

এশিয়ার অনান্য দেশ যেমন-

নেপালে ডিজেল ১২৭ টাকা, ইন্দোনেশিয়া ১৩৮, সিঙ্গাপুর ১৮৯ টাকা, চীন ১১৮ টাকা, আরব আমিরাত ১২২.৮০ টাকা ও হংকং এ ২৬০ টাকা।

জনবান্ধব আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করে নাই।

ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অবস্থার প্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়েই জ্বালানি তেলের মূল্য এডজাস্টমেন্টে যেতে বাধ্য হচ্ছে সরকার।

বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন বিগত ছয় মাসে (ফেব্রুয়ারি ২২ থেকে জুলাই ২০২২ পর্যন্ত) জ্বালানি তেল বিক্রয়ে ৮০১৪.৫১ কোটি টাকা লোকসান দিয়েছে।

জ্বালানি তেল আমদানিতে সর্বশেষ জুলাই’২২ মাসের গড় প্লাটস রেট অনুযায়ী বিপিসি’র দৈনিক লোকসানের পরিমাণ:

ডিজেলে-প্রায় ৭৪,৯৪,৯২,৭০০.০০ টাকা

ও অকটেনে প্রায় ২,৯২,২৩,২১৬.০০

মোট- প্রায় ৭৭,৮৭,১৫,৯১৬.০০ টাকা।

সর্বশেষ মূল্য সমন্বয়ে ডিজেলের মূল্য ১১৪.০০ টাকা করা হলেও জুলাই/২০২২ মাসের গড় হিসেবে প্রতি লিটারে খরচ পড়বে ১২২.১৩ টাকা অর্থাৎ প্রতি লিটারে তারপরেও ৮.১৩ টাকা লোকসান বিপিসিকে বহন করতে হবে।

২০১৬ সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে সে অনুযায়ী জ্বালানি তেলের মূল্য রি-এডজাস্টমেন্ট করবে সরকার।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ