জাতীয়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

জ্বালানির সংকট কাটবে কবে?

জ্বালানি তেল
জ্বালানি তেল

নিজস্ব গ্যাসের উৎপাদন ব্যবস্থায় নজর নেই। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দামও বিশ্ববাজারে অকাশচুম্বী। তাই আমদানি নিয়ে চিন্তা। ওদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড হারে কমছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ‘কয়েক মাসের’ মধ্যে সংকট কেটে যাবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সংকট কাটিয়ে ওঠা কঠিন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মঙ্গলবার (৯ আগস্ট) সুনামগঞ্জে একটি অনুষ্ঠানে বলেছেন, এক-দেড়মাসের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। একই কথা বলছেন অন্য মন্ত্রী-উপমন্ত্রীরাও।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক বদরূল ইমাম দেশ টিভিকে বলেছেন, ‘শুধু বিদ্যুতের কথা বললে আগামী চারমাসে সমস্যা কিছুটা কাটতে পারে। কারণ তখন আবহাওয়া ঠাণ্ডা হবে। আরও কয়েক মাস পর কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে কিছু বিদ্যুৎ চলে আসবে। সরকার বলছে ডিসেম্বরের মধ্যে রামপাল আসবে, তারপর পায়রার ট্রান্সমিশনের জন্য যে অর্ধেক বিদ্যুৎ আমরা আনতে পারছি না, সেটাও চলে আসবে। তবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে হবে না। এগুলো পেতে পেতে জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত চলে যেতে পারে।’

বিদ্যুৎ বাদে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় বদরূল ইমামের পরামর্শ এমন, ‘যে কারণে সংকট দেখা দিয়েছে, এখন তার উল্টো কাজ করতে হবে। স্বল্প অথবা দীর্ঘ মেয়াদে গ্যাসের ব্যবস্থা করতে হবে। গ্যাস উত্তোলন বাড়াতে পারলে সংকট অনেকটা কেটে আসবে। মূল সমস্যা জ্বালানি। জ্বালানি কিনতে গিয়ে অন্য অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হয়েছে।’

তেলের আগের দাম এবং নতুন দামের তালিকা

তেলের আগের দাম এবং নতুন দামের তালিকা

বদরূল ইমাম নিজস্ব গ্যাসের দিকে নজর দিতে বললেও সরকার এলএনজি আমদানিতেই ‘আপাতত ভরসা’ রাখতে চাইছে।

মঙ্গলবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে জ্বালানি বিভাগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক- ই-ইলাহী চৌধুরী তেমনটিই বলেছেন, ‘বিশ্বজুড়ে ক্রাইসিস চলছে। সে জন্য আমরা সাশ্রয়ী হবো, কিছু লোডশেডিং করবো। আপাতত দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে এলএনজি আমদানিই ভরসা।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ