জাতীয়

মধ্যবিত্তের যাতায়াত খরচ বেড়েছে: যাত্রী কল্যাণ সমিতি

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীতে মধ্যবিত্ত চাকরিজীবীদের অফিস যাতায়াতের খরচ মাসে দুই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী। জ্বালানি তেলের দাম ও গাড়ি ভাড়া বাড়ানোর পর অফিসগামী যাত্রীদের ওপর গবেষণা করে এ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

বুধবার (১০ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এড়ানো যেতো কি না’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, যারা কর্মজীবী-শ্রমজীবী আছেন, তাদের প্রায় ৮০ শতাংশের বেতনে যাতায়াত ভাড়া দেওয়া হয় না। আমরা বেশকিছু চাকরিজীবীর সঙ্গে কথা বলেছি। যারা বেতন পান সর্বনিম্ন তিন হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত। আমরা দুদিনে ২৮টি বাস কাউন্টারে পর্যবেক্ষণ করেছি। অফিসগামীদের প্রতিদিন যাতায়াতে বাসভাড়া সর্বনিম্ন ৭০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। যার পরিমাণ দুই হাজার ১০০ থেকে ছয় হাজার। যার বেতন তিন হাজার ২০০ টাকা, তিনি দুই হাজার ১০০ টাকা ভাড়া দেবেন কীভাবে?

‘একজন চাকরিজীবীর সঙ্গে আমি কথা বললাম, যিনি বেতন পান ১০ হাজার টাকা। দোকানে চাকরি করেন। তার স্ত্রীও চাকরি করেন। ঢাকায় সাবলেট থাকতেন। কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি গ্রামে চলে যাবেন। কারণ তার প্রতিদিন ৭০ টাকা গাড়ি ভাড়া ধরে মাসে দুই হাজার ১০০ টাকা ভাড়া বেড়েছে। মাসে চারবার বাড়িতে যান এমন অনেক চাকরিজীবীর সঙ্গে কথা বলেছি। তাদের চারবারের যাতায়াতে অনেকের এক হাজার আবার অনেকের চার হাজার টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে।’

রাজধানীর বাসভাড়া বাড়তি রাখা হচ্ছে জানিয়ে যাত্রী কল্যাণ সমিতির সভাপতি বলেন, আমরা দুইদিনে ২৮টি বাস কাউন্টারে পর্যবেক্ষণ করেছি। সরকার বাড়িয়েছে আড়াই টাকা। কিন্তু সিটিতে প্রতি কিলোতে ৩ থেকে ৭ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্র তার মানুষকে সব ধরনের সুযোগ দেবে। কিন্তু রাষ্ট্রের অসহযোগিতার কারণে মানুষের ওপর যে চাপটা তৈরি হয়, যে অর্থনৈতিক ধাক্কাটা পান, তাদের ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। সরকার বাড়ালো জ্বালানি তেলের দাম। কিন্তু বেড়েছে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া। আমি জানতে চাইলাম একজন সিএনজিচালকের কাছে ভাড়া কেন বাড়াচ্ছেন, তিনি বলেন- চালের দাম বাড়ছে। আমাদের তো বাড়াতেই হবে। একজন রিকশাওয়ালার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি ২০ টাকার ভাড়া ৪০ টাকা নিচ্ছেন। তিনি বলেন, আগে আমার ৮০০ টাকা ইনকাম হলেও সংসার চালাতে পারতাম। এখন খরচ বেড়েছে।

সরকারের বিষয়গুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত বলে মনে করেন মোজাম্মেল হক। সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ডিন ড. ইজাজ হোসেন, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও বিজিএমইএ’র সহ-সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ