জাতীয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: ব্যাখ্যা দিতে জ্বালানি বিভাগকে মন্ত্রিসভার নির্দেশ

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিতে জ্বালানি বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। তিনি গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে যোগ দেন। আর মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে অংশ নেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভা কোনো নির্দেশনা দিয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বালানি তেলের বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ইতিমধ্যে সবকিছু বলেছেন। সেটি আজকে মন্ত্রিসভাকেও অবহিত করা হয়েছে। যেহেতু এটি কারিগরি বিষয়, তাই এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য জ্বালানি মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি মন্ত্রণালয় যে ব্রিফিং করেছে, সেটি যেন পুনরায় করা হয়। কিছুদিন পরপর যেন এটি করা হয়, সেটিও বলা হয়েছে। সরকার দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ওনারা (জ্বালানি মন্ত্রণালয়) সব পরিষ্কার করবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে থাকলে দেশে সমন্বয় করা হবে: নসরুল

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

বায়ুবিদ্যুতে চলবে পোশাক তৈরির কারখানা

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

তেলের দাম বাড়াতে বিএনপি মলা মাছের মতো লাফাচ্ছে: হাছান মাহমুদ

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

বিশ্ব সংকটের কারণেই জ্বালানির মূল্যবৃদ্ধি, এটা সাময়িক: এলজিআরডি মন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দামে প্রভাব পড়ছে: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজছে সরকার

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

শিল্পাঞ্চলের কোন এলাকায় কোন দিন ছুটি

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

এলাকাভিত্তিক শিল্প-কারখানা সপ্তাহে একদিন বন্ধে প্রজ্ঞাপন

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

নৌপথে পণ্য পরিবহনের ভাড়া বাড়লো

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ