বিশেষ প্রতিবেদন

তিস্তা চুক্তির বিষয়ে আশার আলো দেখছে বাংলাদেশ

তিস্তা চুক্তি
তিস্তা চুক্তি

ভারতে নতুন সরকার একক সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তিস্তা চুক্তির বিষয়ে নতুন করে আশার আলো দেখছে বাংলাদেশ বলে জানালেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি।

গওহর রিজভি বলেন, সরকার বদল হলেও ভারত তার নীতি পরিবর্তন করবে না। আর বাংলাদেশের সঙ্গে সব ধরনের অমীমাংসিত ইস্যুর নিস্পত্তি ভারতের নিজের স্বার্থেই জরুরি বলে মত দেন তিনি।

ভারতের কেন্দ্রীয় সরকার যতই শক্তিশালী হোক না কেনো তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে হবে না বলেও জানান তিনি।

২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের ওই সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আপত্তির কারণে প্রত্যাশিত তিস্তা চুক্তি হয়নি। ওই সময় তৃণমূল কংগ্রেস ইউপিএ সরকারের শরীক থাকায় মমতার মতামতকে গুরুত্ব দিতে হয়েছিল মনমোহন সিংকে।

তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিজেপি সরকারের সে পিছুটান নেই বলে মনে করছেন বাংলাদেশ পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তার মতে, নরেন্দ্র মোদি শুরু থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

তবে বিষয়টি অন্যভাবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। সীমান্ত চুক্তির নিষ্পত্তি হলেও তিস্তা চুক্তি নির্ভর করছে মোদি-মমতার সম্পর্কের ওপর এবং সেক্ষেত্রে ২০১৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এগুতে হবে নরেন্দ্র মোদীকে বলেও জানান তিনি।

এরই মধ্যে পানিসম্পদ মন্ত্রী জানিয়েছেন, ভারতে নতুন সরকার গঠন হওয়ার পরপরই যৌথ নদী কমিশনের বৈঠকের ব্যাপারে সেদেশের পানিসম্পদ মন্ত্রীকে চিঠি দেবে বাংলাদেশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ