বিশেষ প্রতিবেদন

না’গঞ্জে উপনির্বাচন কারচুপির নির্বাচন মন্তব্য মান্নার

মান্না
মান্না

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন ভোট কারচুপির নির্বাচন—উল্লেখ করে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এ নির্বাচন জোরপূর্বক ছিনিয়ে নেয়ার নির্বাচন হয়েছে।

নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন—মন্তব্য করে তিনি বলেন, জালভোট দেয়া, কেন্দ্র দখল করাসহ বিভিন্ন অনিয়ম করা হলেও নির্বাচন কমিশন যে কোনো ধরনের ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

মান্না বলেন, ‘ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই সব কিছু মিলিয়ে এটা গায়ের জোরে জেতার নির্বাচন হয়েছে। একজন এমপি (শামীম ওসমান) যেটা করলেন, তিনি সব জায়গায ভাইয়ের সভা-সমাবেশ করেছেন। এটা হতে পারে না। অডিও দেখার পর নির্বাচন কমিশন তাকে সুস্পষ্টভাবে থামাতে পারতো, বন্ধ করতে পারতো কিন্তু সেটা করেনি নির্বাচন কমিশন।’

এদিকে, এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।

তিনি বলেন, এ বিজয় প্রমাণ করেছে দেশের জনগণ দ্বিদলীয় বৃত্তের বাইরে যেতে চায়।

জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘এ নির্বাচনের মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে জাতীয় পার্টিকে মানুষ চাচ্ছেন এবং পরিবর্তন চাচ্ছে। সেই পরিবর্তন জাতীয় পার্টির শান্তির সপক্ষে পরিবর্তন। নারায়ণগঞ্জবাসী চাচ্ছে, এখানে সন্ত্রাসের বিরুদ্ধে, হানাহানির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে ও রক্তপাতের বিরুদ্ধে শান্তির সপক্ষে জাতীয় পার্টিকে বেছে নিয়ে ভোট দিয়েছেন তারা। এটা তারই সাক্ষ্যবহন করে।’

বৃহস্পতিবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান বিজয়ী হয়েছেন। ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী এসএম আকরাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ