বিশেষ প্রতিবেদন

জনবলের অভাবে ট্রাইব্যুনালের তদন্ত কাজ স্থবির

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী

জনবলের অভাবে এগোচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাজ। প্রাথমিক তদন্ত শেষে থমকে আছে শতাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। আরো ৫ শতাধিক অভিযোগের তদন্ত শুরুই করা যাচ্ছে না। এ মুহূর্তে বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ আরো ১৩ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। আগামী মাসেই এ প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়া হবে বলে দেশ টিভিকে জানিয়েছেন তদন্ত সংস্থার অন্যতম সমন্বয়কারী সানাউল হক।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে ৯টি মামলার রায় ঘোষিত হয়েছে। এরমধ্যে জামাত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ কার্যকরও হয়েছে। দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার রায় ঘোষণা আপীল বিভাগে আর মতিউর রহমান নিজামীর রায় ঘোষনা ট্রাইব্যুনালের অপেক্ষমান রয়েছে। আর সংগঠন হিসেবে জামাতে ইসলামীসহ আরো ৮টি মামলা বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ আরো ১৩ জনের বিরুদ্ধে অভিযোগও চুড়ান্ত করে এনেছে।

আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক বলেন, ‘১৫টি মামলায় ১৯ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। আমাদের কাছে যে সমস্ত মামলা রয়েছে তাদের রাজনৈতিক ও সামাজিক পরিচিতি খুব বিশাল না হলেও তারা মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত ছিল। তাদের মধ্যে অনেকের যাদের ট্রায়েল হয়েছে, তাদের সমপর্যায়ে বা কাছাকাছি পর্যায়ের অপরাধী।’

এছাড়া, আরো ৫৭৭টি অভিযোগ নিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। তবে ৭১ এর যুদ্ধাপরাধের হাজারো ঘটনার তদন্ত চালাতে মাত্র ১১ জন তদন্ত কর্মকতার জন্য কঠিন হয়ে পড়েছে।প্রাথমিক তদন্তের পর থেমে আছে শতাধিক অভিযোগ।

সানাউল হক বলেন, ‘৫৭৭টি অভিযোগ আমাদের কাছে রয়েছে। বর্তমান সরকার প্রথম পর্যায়ে ক্ষমতায় আসার পরে বিভিন্ন ট্রাইব্যুনাল স্থাপনের পূর্বেই বিভিন্ন থানা ও কোর্টে এ ধরনের ছয় শতাধীক অভিযোগ দায়ের করা হয়। যখন ট্রাইব্যুনাল গঠিত হলো, তখন এগুলো সবই ট্রাইব্যুনালের মাধ্যমে অথবা তার রেজিস্ট্রারের মাধ্যমে বা চীফ প্রসিকিউটারের মাধ্যমে আমাদের কাছে আসে। বর্তমানে আমাদের জনবলের সংকট রয়েছে। আমাদের ইনভেস্টিগেশন অফিসার ছিল ১৪ জন তার মধ্যে ২ জন রিটায়ার করেছে ও একজর বিদেশে চলে গেছে। তাই ১১ জন নিয়ে আমাদের চলমান মামলাগুলো তদারকি করতেই কষ্ট হচ্ছে।’

আরো তদন্ত কর্মকর্তার নিয়োগ শেষ হলে, তারা জেলা ভিত্তিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগেরও তদন্ত করবেন বলেও জানান আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার এ জ্যেষ্ঠ কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ