বিশেষ প্রতিবেদন

জিয়ার ১৯ দফা থেকে অনেকটাই সরে এসেছে বিএনপি

বিএনপি
বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (সোমবার)। ১৯৭৮ সালে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করে দলটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। সেই থেকে দীর্ঘ পথচলায় ১৩ বছরই তারা রাষ্ট্রক্ষমতায় ছিলো। আর ২০০৬ সালের অক্টোবর থেকে ক্ষমতার বাইরে থাকা বিএনপি সর্বশেষ ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করায় এখন সংসদেও প্রতিনিধিত্ব করছে না।

বিশ্লেষকরা দেশ টিভিকে বলেন, প্রতিষ্ঠাকালীন আদর্শ ও রাজনৈতিক কর্মসূচিকে ধরে রেখে এগুতে পারছে না বিএনপি। সাংগঠনিক কার্যক্রমেও পরিবর্তন এসেছে। এখন গণতান্ত্রিক ধারায় আন্দোলন করার উপায় বের করাই তাদের চ্যালেঞ্জ।

দেশের প্রধান দুই রাজনৈতিক দলের একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রে আসীন দেশের প্রথম সেনাশাসক লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন এ দল। খুব দ্রুতই জনপ্রিয়তা ও নির্বাচনে সাফল্যও পায় দলটি।

বিএনপি গড়ার প্রক্রিয়ায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া প্রথম গঠন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল- জাগদল। পরে তা বিলুপ্ত করে আত্মপ্রকাশ ঘটে বিএনপির। ডান, বাম ও মধ্যপন্থী রাজনৈতিক নেতারা শামিল হন এই দলে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে জিয়া সামনে নিয়ে আসেন ১৯ দফা কর্মসূচি যাকে মূল ভিত্তি করা হয় দল ও দেশ পরিচালনার।

১৯৮১ সালে জিয়া হত্যাকাণ্ডের পর রাজনীতিতে আসেন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া। জিয়ার দাঁড় করানো সাংগাঠনিক কাঠামোর মধ্যে থেকেই দল পরিচালনা করে একাধিকবার ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং সেই থেকে দলের চেয়ারপারসনও তিনি। যদিও দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ায় এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা সংকটের মধ্য দিয়েই সময় পার করছে বিএনপি।

তবে যে রাজনৈতিক দর্শন, আদর্শ ও লক্ষ্য নিয়ে জিয়া দল গঠন করেছিলেন ৩৬ বছর পর সে প্রশ্ন ঘুরে ফিরেই আসে বিএনপি এখনো সেই ১৯ দফায় কতোটুকু অবিচল? বিএনপির রাজনীতি বিশ্লেষণ করতে গিয়ে সে সম্পর্কে বলেন রাস্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ।

অন্যদিকে, দলের জ্যেষ্ঠ নেতা.স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি বলছেন সময়ের প্রেক্ষাপটে বিএনপি এখন প্রতিষ্ঠাকালীন আদর্শ ও নীতিকে অক্ষরে অক্ষরে মেনে চলতে পারছে না। এ পরিবর্তন রাজনীতিরই স্বাভাবিক নিয়ম।

তবে সংকট মোকাবেলায় বিএনপিকে কিছু পরামর্শ দিয়েছেন এমাজউদ্দিন আহমদ। আর, দল ও জোটে পরিমার্জনের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছুতে পারবেন বলে মনে করেন আর এ গণি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ