বিশেষ প্রতিবেদন

সম্প্রচার কমিশন গঠনের লক্ষ্যে চলতি মাসেই কমিটি হবে: তথ্যমন্ত্রী

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

সম্প্রচার কমিশন গঠনের লক্ষ্যে আইন তৈরি ও এর কাঠামো নির্ধারণে জন্য চলতি মাসেই একটি কমিটি গঠন করতে যাচ্ছে সরকার।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশ টিভিকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, এ কমিটিতে সম্প্রচার মাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব, সাংবাদিক, প্রযোজক, মানবাধিকারকর্মী ও আইনজীবীরা থাকবেন।

তারাই আলোচনা করে সম্প্রচার আইনের একটি খসড়া তৈরি করে সরকারকে দেবেন। আর সেই আইনের আলোকেই গঠিত হবে সম্প্রচার কমিশন বলে জানান মন্ত্রী।

দেশে সম্প্রচারিত ও সম্প্রচারের অপেক্ষায় থাকা টেলিভিশন ও রেডিও এর সংবাদ, অনুষ্ঠান ও বিজ্ঞাপনে জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিতের করার লক্ষ্যে সরকার সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে গত আগস্ট মাসে।

এ নীতিমালা নিয়ে পক্ষে -বিপক্ষে তুমুল বিতর্ক উঠে। এরকম বাস্তবতায় সরকার সম্প্রচার কমিশন আইনের খসড়া তৈরি করতে অংশীজনের সমন্বয়ে একটি কমিটি করতে যাচ্ছে চলতি মাসেই।

এ কমিটি ঠিক করবে সম্প্রচার কমিশনের কাঠামো ও কার্যপরিধি। আর তা ঠিক করতে কমিটিকে সময়ও বেধে দেবে সরকার।

তথ্যমন্ত্রীর মনে করেন, এর মাধ্যমে নীতিমালা নিয়ে সকল বিতর্কেরও অবসান হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিকাশমান সম্প্রচারের জগতটি একটি সমন্বিত ব্যবস্থাপনা করার জন্য একটি সম্প্রচার আইন দরকার এবং সেই আইনের ভিত্তিতে একটি সম্প্রচার কমিটি গঠন করা দরকার। আমার কাজ যেটা সেটা হচ্ছে অংশীজন দিয়ে কমিটি বানানো। আমরা অংশীজনের তালিকা করছি এবং অংশীজনদের সঙ্গে কথা বলা শুরু করেছি। তাদের যেহেতু মতামত দরকার সুতরাং অংশীজনদের নির্দিষ্ট প্রতিনিধির সমন্বয়ে এ আইন তৈরি ও কমিশন কাঠামো তৈরির কমিটি আমরা বানিয়ে দিব।’

তিনি আরো বলেন, ‘আমরা চাই দেশে দ্রুত সম্প্রচার কমিশন, সম্প্রচার আইন আসুক। সুতরাং একটা সম্প্রচার কাঠামো দিতেই হবে।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ