বিশেষ প্রতিবেদন

বিএনপির সংলাপের আহ্বান আমলে নেই আ’লীগের

আ’লীগ
আ’লীগ

বিএনপির সংলাপের আহ্বানকে আমলে নিচ্ছে না আওয়ামী লীগ, গ্রাহ্য করছে না দলটির আন্দোলনের হুমকিকেও— আওয়ামী লীগ নেতারা মনে করছেন দেশে এমন কোনো সঙ্কট সৃষ্টি হয়নি যার জন্য জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় বসতে হবে। আর সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর যে অঙ্গীকারের কথা বিএনপি নেত্রী বলছেন তার মিথ্যাচার বলেও অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।

গতকাল রাজধানীতে (শনিবার) বিএনপিপন্থী প্রকৌশলীদের এক সমাবেশে আগামী সংসদ নির্বাচন নিয়ে সংলাপের ব্যাপারে আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

কিন্তু খালেদা জিয়ার এ বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। দলের নেতারা জানিয়েছেন, দশম সংসদ নির্বাচন পাঁচ বছরের জন্য হয়েছে। দেশে এখন এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যার জন্য নির্বাচন নিয়ে সংলাপ প্রয়োজন বলে জানান শেখ ফজলুল করিম সেলিম ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকারের কথা বিএনপি নেত্রী বলছেন তা মিথ্যা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।

নেতারা জানান, বিএনপির আন্দোলনের হুমকিতেও তারা বিচলিত নন।

নেতারা বলছেন, দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। সে কাজে সহায়তা করাই আওয়ামী লীগের এখন প্রধান লক্ষ্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ