বিশেষ প্রতিবেদন

জামাতের সঙ্গে সারদার সম্পর্ক, আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ

জামাতের নাশকতা
জামাতের নাশকতা

বিগত ২০১২-১৩ সালে যুদ্ধাপরাধী জমাত নেতা সাঈদীর ফাঁসির রায়ের পর দলটির সন্ত্রাস, হেফাজতের সমাবেশ ঘিরে তাণ্ডব ও ৫ জানুয়ারির নির্বাচন-পূর্ব নাশকতা-সহিংসতায় অর্থের যোগান দিয়েছে ভারতের 'সারদা গ্রুপ'। তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানের মাধ্যমে এসব টাকা জামাতকে দেয়া হয়— ভারতীয় গণমাধ্যমে গোয়েন্দা তদন্তের এসব তথ্য প্রকাশ পাওয়ায় সরকার বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা তথ্য যাচাই-বাছাই করছে। আর বিশ্লেষকরা বলছেন, নিরাপত্তার হুমকি বিবেচনায় নিয়ে সরকারের উচিত এ ব্যাপারে কার্যকর আইনি ব্যবস্থা নেয়া।

সারদা কাণ্ড নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গ। কেলেংকারিতে তৃণমূল কংগ্রেসের নেতা-সাংসদদের নিয়ে খুবই বেকায়দায় আছেন ভারতের এ রাজ্যের ডাকসাইটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তদন্ত আর গণমাধ্যমের অনুসন্ধানে যা বেরুচ্ছে তা উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লিতে। তার রেশ এসেছে বাংলাদেশেও। কলকাতা-ঢাকা-দিল্লির গোয়েন্দা মহলে ডালপালা মেলছে অনেক প্রসঙ্গ। যার মূলে রয়েছে বাংলাদেশে জামাতি সন্ত্রাসে অর্থায়নের উৎস-যোগ।

গোয়েন্দারা বলছেন, বাংলাদেশে নৈরাজ্য ও শেখ হাসিনা সরকারকে উৎখাতে জামাতের নাশকতা-সন্ত্রাস-সহিংসতায় অর্থের অন্যতম যোগানদাতা হিসেবে সুদীপ্ত সেন-কুনাল ঘোষদের 'সারদা গ্রুপ' ব্যবহার করেছে তৃণমুল সাংসদ আহমেদ হাসান ইমরানকে যার সঙ্গে সম্পর্ক রয়েছে জামাত-সংশ্লিষ্টদের। ইমরান এক সময় ছিলেন ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমির সাধারণ সম্পাদক। পশ্চিমবঙ্গে 'কলম' সাময়িকী সম্পাদনার পাশাপাশি কাজ করেছেন বাংলাদেশে জামাত-সমর্থিত দৈনিক নয়াদিগন্তের পশ্চিবঙ্গের প্রতিনিধি হিসেবে।

বলা হচ্ছে, এসব টাকা ঢুকেছে সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী ও লালমনিরহাট, কুড়িগ্রামে ভারত সীমান্তবর্তী এলাকার জামাত নেতাকর্মীদের মাধ্যমে কখনো বা হুন্ডির মাধ্যমে। এই যোগসাজশ বেরিয়ে আসায় বিশ্লেষকরা পেছন ফিরে তাকাতে চান।

২০১২ সালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামাত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামাত-শিবির ব্যাপক সন্ত্রাস চালিয়েছিল সাতক্ষীরা-যশোরসহ উত্তরাঞ্চলের ১৩ জেলায়। ২০১৩ সালে একইভাবে জামাত-বিএনপির সমর্থনে ঢাকায় চলে হেফাজতি তাণ্ডব। আর ২০১৪-তে ৫ জানুয়ারির নির্বাচনের আগে আবারো দেশব্যাপী চলে জামাতি তাণ্ডব। সন্তাসে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে সাতক্ষীরা।

জামাতি নাশকতায় এভাবে ভারতীয় কোনো গোষ্ঠীর টাকা হাতবদল হওয়ার খবর গণমাধ্যমে একের পর এক উঠে আসায় সরকারি মহলেও চাঞ্চল্য শুরু হয়েছে। গত বৃহস্পতিবার জঙ্গিবাদ দমনে গঠিত টাস্কফোর্সের সভায় এ নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানিয়েছেন, তারা এই বিষয়ে সচেতন। প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে দেখছেন তারা। খতিয়ে দেখছেন গোয়েন্দারাও।

তবে লেখক- গবেষক শাহরিয়ার কবির ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশীদ মনে করেন, সরকারের উচিত ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ করে বাংলাদেশে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেয়ার কাজ শুরু করা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ