বিশেষ প্রতিবেদন

সাঈদীর আপিলের রায়, পুনর্বিবেচনার আবেদন নিয়ে সংশয়

সাঈদী
সাঈদী

আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় পুনর্বিবেচনা করার আবেদনের সুযোগ আছে কী না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না— জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক ও আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

আইনমন্ত্রী এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা দুজনেই বলেছেন, এর আগে ফাঁসি রায় কার্যকর হওয়া জামাত নেতা কাদের মোল্লার এ ধরনের একটি আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার পূর্ণাঙ্গ কপি এখনো পাওয়া যায়নি। সেই রায়ে শুধু কাদের মোল্লার মামলার রায় পুনর্বিবেচনার সুযোগ নেই বলা হয়েছে, নাকি মানবতাবিরোধী অপরাধীরা এ সুযোগ পাবেন না সেটা বলা হয়েছে, তা না জানা পর্যন্ত সাঈদীর মামলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।

মুক্তিযুদ্ধের সময় ধর্ষণ, খুন, লুট ও ধর্মান্তরের অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজাকার সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দিলেও আপিল বিভাগ সাজা কমিয়ে বুধবার আমৃত্যু কারাদণ্ড দিয়েছে।

আপিল বিভাগের এ রায়ের পরিপ্রেক্ষিতে সাঈদীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেনরা বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তারা আমৃত্য কারাদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন করবেন।

তিনি বলেন, ‘মামলার রায় পেয়ে পর্যালোচনা করে আমরা প্রয়োজনবোধে এ মামলার জন্য রিভিউ দাখিল করবো। আশা করি আমরা ন্যায় বিচার পাবো।’

তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ব্যাক্তিগত মত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী এ মামলার রায় পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।

মাহবুবে আলম বলেন, ‘কাদের মোল্লার মামলার সময় বলেছি এটি বিশেষ আইনের অধীনে বিচার হচ্ছে। এখানে রিভিউ চলবে না, আমি আগেই বলেছি। এখন কাদের মোল্লার মামলা তারা রিভিউ করেছিল। ডিসমিস হয়েছিলো। এখন সেই রায়টা পেলেই বোঝা যাবে সঠিকভাবে রিভিউ চলবে না সেটা কি আপিল করা হয়েছে কিনা।’

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে সহমত জানিয়ে আইনমন্ত্রী বলেন, কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদনের ওপর আপিল বিভাগ যে রায় দিয়েছে তার সার্টিফাইয়েড কপি না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে না।

অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘রিভিউয়ের ব্যাপারে মাননীয় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। কথোপকথনে যেটা বেড়িয়ে এসেছে রিভিউ সম্বন্ধে যে কাদের মোল্লার মামলাটার পিটেশন করা হয়েছিল তার পূর্ণাঙ্গ রায় কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই। পূর্ণাঙ্গ রায় পাওয়া না যাওয়াতে যে অবস্থা দাঁড়িয়েছে সে অবস্থা হচ্ছে সেটার মেন্টেনেব্যালিটে ওনারা রায় দিয়েছেন যে রিভিউ একদম করাই যাবে না। এটাই ওনারা বলেছেন? না কি মামলাটার মেরিটে ওনারা রায় দিয়েছেন এটা এখনও পর্যন্ত আমরা জানি না। যতক্ষণ পর্যন্ত এ জায়গাটা পরিষ্কার না হচ্ছে ততোক্ষণ পর্যন্ত আমি রিভিউ সম্পর্কে কোনো কথা বলতে চাই না।’

সংশ্লিষ্টরা বলছেন, কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন মামলার রায়ের সার্টিফাইয়েড কপি পেতে আরো বেশ কিছুদিন সময় লাগবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ