বিশেষ প্রতিবেদন

আ’লীগ-বিএনপির বিপরীতমুখী অবস্থানই মৌলবাদীরা সুযোগ নিচ্ছে

জামাতের ২য় দিনের হরতাল
জামাতের ২য় দিনের হরতাল

বিএনপির রাজনৈতিক পুঁজি হারিয়ে যাওয়ার কারণেই হরতাল দিয়ে সম্ভাব্য সহিংসতার পথ বেছে নিয়েছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

সোমবার হরতালে সহিংসতার ঘটনা ঘটলে দলটি আবারো নিজেদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করছেন তারা।

রোববার দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান সুলতানা কামাল ও প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

হরতাল-ধর্মঘটের সংস্কৃতি থেকে বেড়িয়ে এসে সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির মধ্যদিয়ে জনগণের আস্থা অর্জন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা বলেন, ষোড়শ সংশোধনীর বিলটি পাস হওয়ায় চার দিন পর এ দাবিতে হরতাল ডাকা অযৌক্তিক।

তাদের মতে, বিএনপি জামাতের শক্তির উপর নির্ভর করেই এ হরতাল ঘোষণা করেছে।

বিএনপি-আওয়ামী লীগের সংঘাতময় রাজনীতির বিপরীতমুখী অবস্থানের কারণেই মৌলবাদী শক্তির সুযোগ সৃষ্টি হচ্ছে ফলে রাজনৈতিক অঙ্গণে হরতালের নামে সহিংসতা বৃদ্ধির আশঙ্কাও ক্রমাগত বাড়ছে।

গঠনমূলক ইতিবাচক কাজের দিকে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসলেই কেবল অপশক্তি বিকাশের সম্ভাবনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি বিভিন্ন সময় হরতালের নামে সহিংসতার ঘটনা ঘটিয়েছে। এতে প্রাণহানিসহ হতাহতের ঘটনাও ঘটেছে অনেক। তবে বর্তমান সরকারের মেয়াদে ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সোমবার প্রথম হরতালের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ