বিশেষ প্রতিবেদন

সাংগঠনিক যোগাযোগ রয়েছে 'ইন্ডিয়ান মুজাহিদীন' ও লস্কর-ই-তৈয়বার

'ইন্ডিয়ান মুজাহিদীন'
'ইন্ডিয়ান মুজাহিদীন'

বাংলাদেশে জঙ্গিদের নবগঠিত জোট বাংলাদেশ জেহাদি গ্রুপের সঙ্গে ভারতের জঙ্গি সংগঠন 'ইন্ডিয়ান মুজাহিদীন' ও লস্কর-ই-তৈয়বার সাংগঠনিক যোগাযোগ রয়েছে।

আন্তঃদেশীয় জঙ্গি তৎপরতার অংশ হিসেবে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে পলাতক জেএমবি সদস্যরা অংশ নেয়।

সম্প্রতি গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের চার জঙ্গি গোয়েন্দাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এসব তৎপরতা বন্ধ করতে মাঠপর্যায়ে যৌথ টাস্ক ফোর্স গঠন করা জরুরি।

হরকাতুল জিহাদের ৪ সদস্য রফিক, উমর, নাদিম ও সুমনকে সম্প্রতি ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। হুজি-বি'র অপারেশন উইং নেতা রফিক ও বোমা বিশেষজ্ঞ উমর গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে, ভারত ও বাংলাদেশ মিলিয়ে তৎপরতা চালাচ্ছিলো তারা।

ভারতের পশ্চিমবঙ্গে নিরাপদ আশ্রয় রয়েছে বলেও দাবি তাদের। 'ইসলামি হুকুমাত' কায়েমের লক্ষ্যে আন্তঃদেশীয় নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টায় আই এস-এর সঙ্গেও যোগাযোগের চেষ্টাও করছিলো তারা। দেশ টিভিকে এসব কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

এদিকে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের পলাতক জেএমবি সদস্যদের পাশাপাশি লস্কর ই তৈয়বার যোগসাঁজশেরও প্রমাণ পেয়েছে ভারতের গোয়েন্দারা। ভারতীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ এবং দেশে জঙ্গি নেটওয়ার্কে নতুন জোট গঠনের খবরে উদ্বিগ্ন নিরাপত্তা বিশ্লেষক মে. জে. আব্দুর রশীদ।

এ অপতৎপরতা বন্ধে দুই দেশের মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টাস্ক ফোর্স গঠনের ওপর জোর দিন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ