বিশেষ প্রতিবেদন

বিদ্যুৎ উৎপাদন-বিতরণে ভারসাম্যহীনতাই গ্রিডে বিপর্যয়

বিদ্যুৎ
বিদ্যুৎ

বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থার ভারসাম্যহীনতার কারণেই জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনই গ্রিডের সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনা আধুনিকায়ন না করতে পারলে সামনে আরও বড় বিপর্যয়ের আশংকা করছেন তারা।

তবে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক–ই- ইলাহী মনে করেন, বর্তমান সাত হাজার মেগাওয়াট বিতরণের বিপরীতে ১০ হাজার মেগাওয়াটের ওপরে সঞ্চালন সক্ষমতা রয়েছে।

ভবিষ্যতের কথা মাথায় রেখে তদন্ত রিপোর্ট পাওয়ার পর সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

হঠাৎ করেই সারাদেশ বিদ্যুৎবিহীন। গত শনিবারের এমন বিদ্যুৎ বিপর্যয়ে, জনমনে প্রশ্ন উঠেছে, কতটা নিরাপদ দেশের বিদ্যুৎ ব্যবস্থা।

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান সঞ্চালন ব্যবস্থা সাড়ে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতা রাখে। ২০০৭ সালের পর, বিদ্যুতের উৎপাদন বাড়লেও সেভাবে বাড়েনি বিতরণের ক্ষমতা। যে কারণে হঠাৎ করেই বিপর্যয় পুরো সিস্টেমে।

প্রকৃত উৎপাদনের চেয়ে এখনো সঞ্চালন ক্ষমতা বেশি—এ কথা উল্লেখ করে তিনি বলেন, অতি ঊচ্চ কারিগরি বিষয় হওয়ার কারণে এ রকম ঝুঁকি সব সময়ই থাকে।

আর উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিতরণ ব্যবস্থার উন্নয়ন অব্যহত আছে বলেও তিনি জানান।

এদিকে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ উৎঘাটনে গঠিত তদন্ত কমিটি এখনো তাদের প্রতিবেদন জমা দেয়নি। মঙ্গলবার তারা ভেড়ামাড়া গ্রিড পরিদর্শন করেছেন।

এ সময় তারা বলেন, বুধবারের মধ্যেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ