বিশেষ প্রতিবেদন

দেশ স্বাধীন হওয়ার পরও চলছিল কয়েক জেলায় মুক্তিযুদ্ধ

 মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ

পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর ১৬ ডিসেম্বর সারাদেশে যখন বিজয়ের উল্লাস তখনও খুলনা, চট্টগ্রাম, সিলেট ও রাঙামাটিতে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ চলছিল মুক্তিযোদ্ধাদের। হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে ১৭ ডিসেম্বর এসব এলাকায় বিজয় ছিনিয়ে আনেন বীর মুক্তিযোদ্ধারা।

চূড়ান্ত বিজয়ের কয়েকদিন আগে যখন দেশের প্রায় সব জেলা শত্রুমুক্ত তখনও খুলনায় চলছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা।

১৬ ডিসেম্বর খুলনা শহরে সারারাত মুক্তি ও মিত্রবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধ হয় পাকিস্তানি হানাদার বাহিনীর। মুক্তিবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে ১৭ ডিসেম্বর পিছু হটে পাকিস্তানিরা। গল্লামারী ক্যাম্পে জড়ো হয় তারা। মুক্তযোদ্ধারা ওই ক্যাম্পে আক্রমণ করে ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়।

সিলেটে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এসে চারদিক থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর মূল ঘাঁটি বর্তমানের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে এগুতে থাকে। ১৭ ডিসেম্বর সকালে আত্মসর্মপণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।

নগরীর তালতলা রেজিস্ট্রি মাঠে ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। বিজয় উল্লাসে মেতে ওঠে সর্বস্তরের মানুষ।

চট্টগ্রামের সীতাকুণ্ডসহ কয়েকটি স্থানে ১৬ ডিসেম্বরেও চলে তুমুল লড়াই। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর অনেকেই শহীদ হন সেদিন। ১৭ ডিসেম্বর মুক্ত হয় চট্টগ্রাম।

১৭ ডিসেম্বর সকাল পর্যন্ত রাঙ্গামাটিতে পাকিস্তানি সেনাদের সঙ্গে যুদ্ধ হয় মুক্তিযোদ্ধাদের। পরে পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

বাংলাদেশ থেকে অস্কারে লড়বে ‘ইতি তোমারই ঢাকা’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২০ বছর

শ্রীলংকায় সাম্প্রদায়িক সহিংসতা নয়, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট

অগ্নি-ঝুঁকি: রাজধানী ঘিরে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় পরিবহন মালিক-চালকদের দায়বদ্ধের তাগিদ

অপরিকল্পিত নগরায়ন, আইন না মানার প্রবণতা সব মিলিয়েই ঝুঁকিতে রাজধানীবাসী

পাট থেকে তৈরি হচ্ছে লেমিনেটেড ব্যাগ-স্লাইবার ক্যানশিট

পাইলটকে ফিরে দেয়া মানেই ভারত-পাকিস্তান উত্তেজনার শেষ নয়

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ